Travel Tips: আর ঘুরতে গেলে বিপদে পড়বেন না, ম্যাপে এই ফিচার শিখে রাখলেই কেল্লাফতে

Maps: অফলাইনে যাওয়ার আগে ইন্টারনেট সংযোগ থাকা অবস্থাতেই নিজের রুট দেখে নিন। পাশাপাশি জরুরি হোটেল, রেস্তোরাঁ, দর্শনীয় স্থানগুলি গুগল ম্যাপে সেভ করে রাখতে পারেন। মনে রাখবেন, জিপিএস ব্যবহার করার জন্য বা জিপিএস এর কাজ করার জন্য ইন্টারনেটের প্রয়োজন নেই।

Travel Tips: আর ঘুরতে গেলে বিপদে পড়বেন না, ম্যাপে এই ফিচার শিখে রাখলেই কেল্লাফতে
এআই নির্মিত ছবিImage Credit source: AI Tool

|

Nov 08, 2026 | 2:10 PM

কলকাতা: কোথাও ঘুরতে গিয়ে মাঝপথে হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক চলে গেলে সমস্যায় পড়তে হয় অনেককেই। বিশেষ করে অচেনা শহর, পাহাড়ি রাস্তা বা প্রত্যন্ত এলাকায় পথ খোঁজা খুব কঠিন হয়ে পড়ে। তবে এখন গুগল ম্যাপস থাকার ফলে খুব সহজেই এই সমস্যার সমাধান পাওয়া যায়। কারণ, ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহার করা যায় গুগল ম্যাপস। এর একটি বিশেষ ফিচার – অফলাইন ম্যাপ এর মাধ্যমে কোনও এলাকার মানচিত্র ডাউনলোড করে রাখলে পরে নেটওয়ার্ক না থাকলেও রাস্তা দেখা যাবে।

কীভাবে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপস ব্যবহার করবেন?

এই ফিচারের সাহায্য নেওয়া খুব সহজ। মোবাইলে গুগল ম্যাপ অ্যাপ খুলুন। এরপর উপরের দিকে নিজের প্রোফাইলের ছবিতে ক্লিক করে অফলাইন ম্যাপস অপশন খুলুন। সেখান থেকে Choose Your Own Map নির্বাচন করে প্রয়োজনীয় এলাকার মানচিত্র জুম করে সিলেক্ট করুন। এরপর Download অপশনে ক্লিক করলেই সেই এলাকার ম্যাপ আপনার ফোনে সেভ হয়ে যাবে।

একবার ম্যাপ ডাউনলোড হয়ে গেলে নেট না থাকলেও এলাকার রাস্তা খোঁজা, টার্ন-বাই-টার্ন নেভিগেশন পাওয়া যায়। তবে ইন্টারনেট না থাকলে লাইভ ট্র্যাকিং আপডেট, বিকল্প রাস্তার তথ্য পাওয়া যাবে না।

কিছু বিশেষ টিপস-

প্রথমত, যে এলাকায় যাবেন, তার পাশাপাশি এলাকার কিছু বড় অংশের ম্যাপও ডাউনলোড করে রাখুন। এর ফলে বিকল্প রাস্তা খুঁজতে সুবিধা হবে। চাইলে ডাউনলোড করা ম্যাপের নাম বদলও করতে পারেন। এছাড়া গুগল ম্যাপ এর অফলাইন ম্যাপ নির্দিষ্ট সময় পর পুরোনো হয়ে যেতে পারে। তাই নিয়মিত আপডেট করা জরুরি। পাশাপাশি গুগল ম্যাপ অ্যাপ আপডেট করা আছে কি না, সেটাও পরীক্ষা করে নিন।

অফলাইনে যাওয়ার আগে ইন্টারনেট সংযোগ থাকা অবস্থাতেই নিজের রুট দেখে নিন। পাশাপাশি জরুরি হোটেল, রেস্তোরাঁ, দর্শনীয় স্থানগুলি গুগল ম্যাপে সেভ করে রাখতে পারেন। মনে রাখবেন, জিপিএস ব্যবহার করার জন্য বা জিপিএস এর কাজ করার জন্য ইন্টারনেটের প্রয়োজন নেই। তাই এই অফলাইন ম্যাপ ফিচার ভ্রমণপ্রেমীদের জন্য একটি অত্যন্ত কার্যকর সুবিধা।

Loading...
Unable to load recommendations.
Follow Us