What is Boti Called in English: ছুরির ইংরেজি Knife, বঁটির ইংরেজি জানেন?

English Meaning of Boti: আধুনিক যুগে ছুরি বা চপিং বোর্ডের চল বাড়লেও, বঁটির কদর আজও অমলিন। কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহৃত এই অতি পরিচিত জিনিসটির ইংরেজি প্রতিশব্দ কী, তা নিয়ে প্রশ্ন করলে অনেকেই থতমত খেয়ে যান। ছুরির ইংরেজি ‘Knife’ সবার জানা থাকলেও, বঁটির ইংরেজি কী— তা অনেকেরই অজানা।

What is Boti Called in English: ছুরির ইংরেজি Knife, বঁটির ইংরেজি জানেন?

|

Nov 17, 2026 | 7:51 PM

বাঙালির হেঁশেলের সবথেকে পরিচিত ও অপরিহার্য একটি সরঞ্জাম হল ‘বঁটি’। মাছ কাটা থেকে শুরু করে আনাজ কোটা— বঁটি ছাড়া বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণ। আধুনিক যুগে ছুরি বা চপিং বোর্ডের চল বাড়লেও, বঁটির কদর আজও অমলিন। কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহৃত এই অতি পরিচিত জিনিসটির ইংরেজি প্রতিশব্দ কী, তা নিয়ে প্রশ্ন করলে অনেকেই থতমত খেয়ে যান। ছুরির ইংরেজি ‘Knife’ সবার জানা থাকলেও, বঁটির ইংরেজি কী— তা অনেকেরই অজানা। অভিধান ও প্রামাণ্য শব্দকোষ ঘাঁটলে উঠে আসে বেশ কয়েকটি মজার ও চমকপ্রদ তথ্য।

অভিধান ও শব্দকোষ কী বলছে?

প্রকৃতপক্ষে, বঁটি একান্তই ভারতীয় উপমহাদেশীয়, বিশেষ করে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির নিজস্ব একটি সরঞ্জাম। পাশ্চাত্যের রান্নাঘরে পায়ের চাপে বসিয়ে সবজি বা মাছ কাটার এমন যন্ত্রের প্রচলন না থাকায়, মূলধারার ব্রিটিশ বা আমেরিকান ইংরেজিতে এর হুবহু একক কোনও প্রতিশব্দ ছিল না। তবে প্রখ্যাত ভাষাবিদরা ইংরেজি শব্দকোষে এর জায়গা করিয়ে নিয়েছেন, এর ব্যবহারকে মাথায় রেখে ।

সংসদ বাংলা-ইংরেজি অভিধান অভিধানে ‘বঁটি’ শব্দের ইংরেজি অর্থ হিসেবে উল্লেখ করা হয়েছে— “a kind of crescent-shaped kitchen-knife fixed to a wooden base” (অর্থাৎ কাঠের পাটাতনের সঙ্গে যুক্ত এক ধরণের অর্ধচন্দ্রাকৃতি রান্নাঘরের ছুরি)। এছাড়াও সেখানে “a curved blade fixed on a wooden stand” কথাটিও ব্যবহৃত হয়েছে।

Hobson-Jobson বা Oxford Indian English Dictionary আঞ্চলিক সংস্কৃতির এই সরঞ্জামটিকে বোঝাতে অনেক ক্ষেত্রে সরাসরি ‘Boti’ বা ‘Bonti’ শব্দটিকেই ইংরেজি বর্ণমালায় গ্রহণ করা হয়েছে।

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us