AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delivery App: বাড়ি বসে ব্লিংকইট-এ অডার করছেন? সাবধান, স্টোরহাউসের ভয়ানক ছবি এবার সামনে

Delivery App: তল্লাশিতে ভয়ানক ছবি পড়ল ধরা। যার ভিত্তিতে একটি নোটিস জারি করা হয়েছে। শীঘ্রই এই বিষয়টা খতিয়ে দেখা হবে বলেও খবর। বেশ কিছু খাদ্যদ্রব্য ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

Delivery App: বাড়ি বসে ব্লিংকইট-এ অডার করছেন? সাবধান, স্টোরহাউসের ভয়ানক ছবি এবার সামনে
| Updated on: Jun 09, 2024 | 2:14 PM
Share

বাড়িতে বসে, এক ক্লিকেই হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে বাজার, সব্জি, মাছ মাংস থেকে শুরু করে ফল, মুদির দোকানের সমস্ত জিনিস। হাতে বেশ কিছুটা সময় নিয়ে, লাইন দিয়ে, ভিড় ঠেলে, গরমে বাজারের থলে নিয়ে অনেককেই আজ আর নাজেহাল হচ্ছেন না। কারণ এই অ্যাপ। ঝগড়া করে দরদাম করে আর জিনিস বাছাই করার চিন্তা নেই। ভারী জিনিস বইবে কে সেই চিন্তাও নেই। বাড়ির বয়ষ্ক সদস্যদের জন্য অনেকাংশে যা উপকার। তেমনই একটি অ্যাপ হল জোম্যাটো সংস্থার ব্লিংকইট। কিন্তু সত্যি কি উপকার হচ্ছে? আদপে কি মানুষ সঠিক জিনিসটা পাচ্ছেন? কীভাবে সংরক্ষণ করা হচ্ছে এই জিনিসগুলো। কোথায় কীভাবে জমিয়ে রাখা হচ্ছে? তা নিয়ে কতজন ভাবছেন? এবার সেই তথ্য় সংগ্রহ করতেই তৎপর হয়েছেন দ্য কমিশনার অফ ফুড সেফটি। তেলেঙ্গানায় এবার আচমকাই ব্লিংকইট-এর ওয়ারহাইসে হানা দিল ফুড সেফটি বিভাগের অফিসাররা। হায়দরাবাদের এই ওয়ারহাউসের ছবি সকলকে চমকে দিল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ফুড সেফটি বিভাগ সকলকে সতর্ক করল। পাশাপাশি বেশ কিছু তথ্য সামনে তুলে ধরল।

কী কী সমস্যা লক্ষ্য করেছেন তাঁরা?

যেখানে জিনিসগুলো রাখা রয়েছে, সেখানের অবস্থা বেশ খারাপ। চারিদিকে ধুলো। স্বাস্থ্যের কথা ভেবে কোনও পরিচ্ছন্ন করার বিশেষ পদক্ষেপ করা হয়েনি এখানে।

খাবার নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের মাথায় হেড কভার নেই, হাতে গ্লাফস নেই পাশাপাশি তাঁদের অ্যাপ্রনও পরতে দেখা যায়নি।

যাঁরা খাবারের ডিপার্টমেন্টে কাজ করছেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষার কোনও তথ্য সেখানে রাখা নেই। ফলে সকলে যে সুস্থ, সেই বিষয় কোনও নিশ্চিত তথ্য মেলা সম্ভবপর হয়নি।

কসমেটিক্স, ত্বকের জিনিস অযত্নে রাখা। খাবারের পাশেই তা পরে রয়েছে। সেগুলোকে স্টোরের বিশেষ কোনও ব্যবস্থা নেই।

যার ভিত্তিতে একটি নোটিস জারি করা হয়েছে। শীঘ্রই এই বিষয়টা খতিয়ে দেখা হবে বলেও খবর। বেশ কিছু খাদ্যদ্রব্য ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?