ঘরোয়া টোটকাতেই ঘর ছাড়বে টিকটিকি!

গরম পড়তেই অন্দরে টিকটিকির হুটোপুটি শুরু হয়েছে। সিলিংয়ের কোণ হোক বা পর্দার আড়ালে, এদের উপস্থিতি যেমন বিরক্তির, তেমনই অস্বস্তিকর। কড়া রাসায়নিক ব্যবহার না করেই প্রাকৃতিক উপায়ে এদের ঘরছাড়া করার ৮টি সহজ টোটকা দেখে নিন।

Apr 26, 2026 | 6:37 PM

1 / 8
টিকটিকি পেঁয়াজ ও রসুনের উগ্র গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। কয়েকটি রসুনের কোয়া বা পেঁয়াজের টুকরো জানলার কোণে বা ভেন্টিলেটরে ঝুলিয়ে রাখতে পারেন। এছাড়া এদের রস জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে কাজ হবে ম্যাজিকের মতো। Gemini AI

2 / 8
ঘরের ফুলদানিতে বা দেওয়ালের কোণে কয়েকটি ময়ূরের পালক গুঁজে রাখতে পারেন। পালক দেখলে বড় কোনও প্রাণীর উপস্থিতির ভয়ে টিকটিকি আপনার চৌকাঠ আর মাড়াবে না। Gemini AI

3 / 8
রাসায়নিক কীটনাশকের চেয়ে গোলমরিচের জল টিকটিকি তাড়াতে অনেক বেশি কার্যকরী। জলের মধ্যে গোলমরিচ বা লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। টিকটিকি আসার জায়গাগুলোতে এই জল ছিটিয়ে দিলে জ্বালাভাবের ভয়ে তারা পালাবে। Gemini AI

4 / 8
টিকটিকি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হওয়ায় , এদের গায়ে হঠাত খুব ঠান্ডা জল স্প্রে করলে শরীরের তাপমাত্রা দ্রুত কমে গিয়েছে বলে মনে হয়। এর ফলে তারা কিছুক্ষণের জন্য অবশ হয়ে পড়ে এবং বাইরে ফেলে দেওয়া সহজ হয়। Gemini AI

5 / 8
কফি পাউডার এবং তামাকের গুঁড়ো মিশিয়ে ছোট ছোট গুলি তৈরি করে নিন। দেশলাই কাঠির ডগায় এই গুলি লাগিয়ে ঘরের অন্ধকার কোণগুলিতে রেখে দিতে হবে। এই মিশ্রণ টিকটিকির কাছে বিষের মতো কাজ করায় তারা দ্রুত এলাকা ছাড়ে। Gemini AI

6 / 8
আলমারি বা তাকের কোণে ন্যাপথলিনের গুলি রেখে দেওয়া আরেকটি মোক্ষম দাওয়াই। ন্যাপথলিনের বিশেষ গন্ধ শুধু মথ বা পোকা নয়, টিকটিকি তাড়াতেও অত্যন্ত সহায়ক। তবে বাড়িতে শিশু বা পোষ্য থাকলে এটি ব্যবহারের সময় বাড়তি সাবধানতা অবলম্বন করা জরুরি। Gemini AI

7 / 8
ডিম খাওয়ার পর খোসা না ফেলে তা ধুয়ে পরিষ্কার করে জানলার পাশে সাজিয়ে রাখুন। ডিমের খোসার গন্ধ আর আকার দেখে টিকটিকি বড় কোনো শত্রুর উপস্থিতি কল্পনা করে। ফলে প্রাণভয়ে তারা বাড়ি থেকে চম্পট দিতে বাধ্য হয়েছে। Gemini AI

8 / 8
মনে রাখবেন, ঘরের কোণে পোকামাকড় থাকলেই সেখানে টিকটিকি হানা দেওয়ার সুযোগ পায়। তাই ঘর সবসময় পরিষ্কার রাখা এবং দেওয়ালের ফাটলগুলো বন্ধ করা অত্যন্ত জরুরি। ঘর পুরোপুরি পোকা-মুক্ত থাকলে টিকটিকিও আর ফিরে আসবে না। Meta AI

Follow Us