Gadar 2: ‘গদর’-এ সানি দেওলের অনস্ক্রিন পুত্র, এখন কী করছেন জানেন?

Gadar 2: ‘গদর’-এর পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ। ‘গদর’-এ অভিনয়ের সময় ভবিষ্যতে তিনি পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 24, 2021 | 6:38 PM

1 / 7
‘গদর: এক প্রেম কথা’। এই ছবিতে সানি দেওলের সঙ্গে অভিনয় করেছিলেন এই শিশু অভিনেতা। নাম উৎকর্ষ শর্মা। ‘গদর ২’ নিয়ে পরিকল্পনা করছেন সানি। সে দিনের উৎকর্ষও কি থাকবেন ছবিতে?

‘গদর: এক প্রেম কথা’। এই ছবিতে সানি দেওলের সঙ্গে অভিনয় করেছিলেন এই শিশু অভিনেতা। নাম উৎকর্ষ শর্মা। ‘গদর ২’ নিয়ে পরিকল্পনা করছেন সানি। সে দিনের উৎকর্ষও কি থাকবেন ছবিতে?

2 / 7

জানা গিয়েছে, ‘গদর’-এ সানির অনস্ত্রিন স্ত্রী এবং পুত্র সকলেই ‘গদর ২’-এ অনস্ক্রিন কামব্যাক করবেন। সে দিনের ছোট্ট উৎকর্ষ আজ বড় হয়েছেন। ফের তাঁকে ছবিতে দেখা যাবে।

3 / 7

‘গদর’-এর পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ। ‘গদর’-এ অভিনয়ের সময় ভবিষ্যতে তিনি পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না।

4 / 7

পরবর্তীকালে অভিনয়ই হয়ে ওঠে উৎকর্ষের পেশা। ২০১৮-এ ‘জিনিয়াস’ নামের একটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। এই ছবির পরিচালও ছিলেন তাঁর বাবা অনিল শর্মা।

5 / 7

আমেরিকা থেকে ব্যাচেলার্স অব ফাইন আর্টস ইন প্রোডাকশন অ্যান্ড ডিরেকশন নিয়ে পড়াশোনা করেন উৎকর্ষ। লি স্টারসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে মেথড নন অ্যাক্টিংয়ের কোর্স করেন তিনি।

6 / 7

‘গদর’-এর সময় থেকেই সানি দেওলের ভক্ত ছিলেন উৎকর্ষ। ফের তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি।

7 / 7

‘গদর ২’-এ সানি, আমিশা এবং উৎকর্ষের কামব্যাক কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

Loading...
Unable to load recommendations.
Follow Us