BJP’s manifesto: মহিলাদের মাসে ৩ হাজার টাকা, আর কী কী রয়েছে বিজেপির সংকল্পপত্রে?

West Bengal Assembly election 2026: শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন অমিত শাহ। ১০ হাজার বিশিষ্টের সঙ্গে কথা বলে সংকল্পপত্র তৈরি করা হয়েছে। অমিত শাহ বলেন, "এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে। মহিলা থেকে কৃষক সবস্তরের মানুষকে আলো দেখাবে। বিকশিত ভারতের রোডম্যাপ সংকল্পপত্র। রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে।"

Apr 11, 2026 | 4:41 AM

1 / 9
বিজেপির প্রথম সংকল্প, অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ে তোলা হবে। অমিত শাহ বলেন, “বিজেপি বাংলায় সরকার গঠন করলে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে আনব। অনুপ্রবেশ মুক্ত সরকার গঠন করা হবে।”

2 / 9
বাংলার মহিলাদের সাবলম্বী করতে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।

3 / 9
আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে। যুবক-যুবতীদের চাকরি না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে।

4 / 9
সংকল্পপত্র প্রকাশ করে কী বললেন অমিত শাহ?

5 / 9
সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সুনিশ্চিত করা হবে। সপ্তম বেতন কমিশন চালু হবে। ৪৫ দিনে শূন্যপদ পূরণ করা হবে।

6 / 9
বাংলাতে আয়ুষ্মান ভারত চালু করা হবে। এছাড়া বাকি কেন্দ্রীয় প্রকল্পগুলিও চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ স্তন ক্যানসার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে নতুন এইমস ও নতুন আইআইটি ও আইআইএম ক্যাম্পাস তৈরি করা হবে।

7 / 9
গত ১৫ বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ 'শ্বেতপত্র' প্রকাশ করা হবে।

8 / 9
'কাটমানি' সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে।

9 / 9
উত্তরবঙ্গে একটি নতুন 'এইমস' নির্মাণ করা হবে এবং উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম ক্যাম্পাস স্থাপন করা হবে।

Follow Us