
বাড়িতে বাচ্চা থাকা মানেই খেলনা তে থাকবেই। খুদের আলমারি উপচে পড়ে দামি গাড়ি, পুতুল কিংবা রান্নাবাটি। প্রিয় খেলনাটি ভেঙে গেলে অনেক সময় মায়ার টানে তা ঘরের কোণে ফেলে রাখেন অনেকেই, যা বাস্তু মতে মারাত্মক অশুভ। Free pik

বাস্তুশাস্ত্র অনুযায়ী, যে কোনও ভাঙা বস্তু আসলে জীবনের স্থবিরতার পরিচয় দেয়। বাড়িতে অকেজো জিনিস জমিয়ে রাখা মানেই নেতিবাচক শক্তি বা ‘নেগেটিভ এনার্জি’কে সরাসরি আমন্ত্রণ জানানো। এই অভ্যাস সংসারের স্বাভাবিক গতি ও পজিটিভ ভাইব কমিয়ে দেয়। Free pik

এই বাস্তুদোষের সবচেয়ে খারাপ প্রভাব পড়ে শিশুদের ওপর। ঘরের অকেজো খেলনার কারণে শিশুর মনোযোগে বিঘ্ন ঘটতে পারে। হঠাৎ খিটখিটে মেজাজ, জেদ বেড়ে যাওয়া কিংবা পড়াশোনায় চরম অনীহা দেখা দিলে আজই শিশুর খেলনার বাক্সটি পরীক্ষা করে দেখা প্রয়োজন। Free pik

অনেকেই ঘর পরিষ্কারের সময় ভাঙা খেলনা অভাবী শিশুদের দিয়ে দেন। শাস্ত্র মতে, ক্ষতিগ্রস্ত বা ভাঙাচোরা জিনিস কখনওই দান করা উচিত নয়। এতে পুণ্যের চেয়ে অমঙ্গল হওয়ার আশঙ্কাই বেশি থাকে, তাই কাউকে কিছু দিতে হলে তা সব সময় সচল হওয়া জরুরি। Free pik

ভাঙা খেলনা বাড়ির কোথায় রাখা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তা জানা দরকার। বিশেষ করে শিশুর পড়ার ঘরে ভাঙা টুকরো বা খেলনা রাখা একেবারেই অনুচিত। এটি বুদ্ধির বিকাশে বাধা দেয় এবং পড়াশোনার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে বলে জানাচ্ছেন বাস্তুবিদরা। Free pik

শোওয়ার ঘরে বা বিছানার নিচে বাতিল জিনিস রাখা বাস্তু মতে চরম অশুভ। এতে ঘুমের ব্যাঘাত ঘটে এবং মানসিক ক্লান্তি দেখা দেয়। সুস্থ থাকতে ও সংসারে শান্তি বজায় রাখতে শোওয়ার ঘরের কোণা থেকে ভাঙা খেলনা আজই বিদায় করা উচিত। Free pik

বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে ভাঙা খেলনা পড়ে থাকলে তা গৃহের লক্ষ্মী লাভে বাধা দেয়। সদর দরজা দিয়ে শুভ শক্তি প্রবেশ করে, কিন্তু সেখানে জঞ্জাল থাকলে ইতিবাচক শক্তির প্রবেশ পথ রুদ্ধ হয়ে যায়। এতে সংসারের শ্রীবৃদ্ধি থমকে গিয়েছে বলে মনে করা হয়। Free pik

আবেগ সরিয়ে বাস্তববাদী হওয়া আপনার ও আপনার সন্তানের জন্য প্রয়োজন। সংসারের সুখ-শান্তি ও শ্রীবৃদ্ধি ফেরাতে ঘর থেকে বাতিল খেলনা দ্রুত সরিয়ে ফেলুন। পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশই ঘরে ইতিবাচকতা বজায় রাখে ও পরিবারের মঙ্গল নিশ্চিত করে বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র Free pik