BJP Suvendu Adhikari: EVM হাতে নন্দীগ্রামের পাড়ায়-পাড়ায় জনসংযোগে শুভেন্দু

Nandigram News: প্রথমেই তিনি নন্দীগ্রামের রেয়া পাড়াতে জনসংযোগ করেন কর্মীদের সঙ্গে। নন্দীগ্রাম বিধানসভার কেন্দামারি অঞ্চল-এ নির্বাচনী প্রচারে জনসংযোগ যাত্রায় অংশগ্রহণ করেন তিনি। এরপর ইভিএম হাতে পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের বোঝান তিনি। এদিন সন্ধ্যায় নন্দীগ্রাম ১ ব্লকের পরপর দু'টি কর্মীসভা রয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 14, 2026 | 5:04 PM

1 / 8
 হাইভোল্টেজ নন্দীগ্রামে প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এবার তিনি প্রার্থী হয়েছেন দুটি জায়গা থেকে। একটি তো নন্দীগ্রাম আর অন্যটি ভবানীপুর।

2 / 8
 নন্দীগ্রামে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বিজেপির টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী ছিলেন শুভেন্দু। সে বার ১,৯৫৬ ভোটে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

3 / 8
বার ছাব্বিশের নির্বাচনে ছবিটা উল্টো। সদ্য বিজেপি থেকে আসা,একদা শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ১ পঞ্চায়েত সদস্য পবিত্র করকে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে টিকিট দিয়েছে তৃণমূল।

4 / 8
বিরোধী দলনেতা একাধিক বার মঞ্চে দাঁড়িয়ে বলেছেন,তৃণমূল ধার করে প্রার্থী করেছে। এই প্রার্থীর বিষয়ে তিনি মোটেই চিন্তিত নন। কিন্তু রাজনীতি কখন কী হয়।তাই কোনও ভাবেই প্রতিপক্ষকে জমি ছাড়তে নারাজ শুভেন্দু।

5 / 8
নন্দীগ্রামের লাগাতার কর্মসূচি করে চলেছেন। মঙ্গলবার সারাদিন নন্দীগ্রামে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

6 / 8
প্রথমেই তিনি নন্দীগ্রামের রেয়া পাড়াতে জনসংযোগ করেন কর্মীদের সঙ্গে। নন্দীগ্রাম বিধানসভার কেন্দামারি অঞ্চল-এ নির্বাচনী প্রচারে জনসংযোগ যাত্রায় অংশগ্রহণ করেন তিনি।

7 / 8
এরপর ইভিএম হাতে পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের বোঝান তিনি। এদিন সন্ধ্যায় নন্দীগ্রাম ১ ব্লকের পরপর দু'টি কর্মীসভা রয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

8 / 8
এ দিন, দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া দেন শুভেন্দু

Follow Us