Colon Cleansing Tips: ভুলভাল খেয়ে পেটের ১২টা বেজেছে? কোলোন পরিষ্কার করুন ৮ উপায়ে

আমাদের শরীরের অধিকাংশ রোগের মূলে রয়েছে অপরিষ্কার কোলোন। মলাশয়ে টক্সিন জমলে কেবল গ্যাস-অম্বলই নয়, প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যেও। দামি ওষুধের বদলে রান্নাঘরের এই ৮টি উপাদান দিয়েই প্রাকৃতিক উপায়ে কোলোন পরিষ্কার রাখুন।

|

Apr 28, 2026 | 6:47 PM

1 / 7
শরীরকে হাইড্রেটেড রাখা কোলোন পরিষ্কার করার সহজতম উপায়। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস জল পান করলে মল নরম হয় এবং পরিপাকতন্ত্র থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ সহজেই বেরিয়ে যায়।

2 / 7
 সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট বা বিট নুন মিশিয়ে খেলে পেট দ্রুত পরিষ্কার হয়। এটি কোলোনের বর্জ্য বের করতে সাহায্য করে।

3 / 7
শাকসবজি, ফল, ডাল এবং দানাশস্যে প্রচুর ফাইবার থাকে। ফাইবার মলের পরিমাণ বাড়ায় এবং কোলোনের ভেতরে জমে থাকা পুরনো বর্জ্য ঝরিয়ে ফেলতে ঝাড়ুর মতো কাজ করে।

4 / 7
দইয়ের মতো প্রোবায়োটিক খাবার কোলোনে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের প্রদাহ কমিয়ে কোলোন পরিষ্কার রাখতে সাহায্য করে।

5 / 7
ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস শরীর থেকে টক্সিন বের করে দেয়। এক গ্লাস ইষদুষ্ণ জলে লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে খেলে পরিপাকতন্ত্র উদ্দীপিত হয় এবং কোলোন শোধন হয়।

6 / 7
এতে থাকা এনজাইম এবং অ্যাসিড কোলোনের খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে। এক গ্লাস হালকা গরম জলে ১-২ চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেলে তা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে।

7 / 7
  আদা চা, পুদিনা চা বা গ্রিন টি হজম রস নিঃসরণে সাহায্য করে। এগুলো কোলোনের পেশিকে শিথিল করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে।

Follow Us