
কমবেশি সকলের কাছেই নাগা সাধুরা পরিচিত। তাদের জীবন নিয়ে আগ্রহের শেষ নেই। কীভাবে একজন নাগা সন্ন্যাসী হন, কী কী করতে হয় তাদের, কেমন জীবনযাপন-সব নিয়েই কৌতুহল রয়েছে।
প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। এখানে কোটি কোটি পূণ্যার্থীদের সঙ্গে জমা হয়েছেন নাগা সন্ন্যাসীরাও। মহাকুম্ভের প্রথম স্নানে অধিকার তাদেরই।
শিবের উপাসক নাগা সন্ন্যাসীরা খুব রাগী হিসাবেই পরিচিত। তবে তারা যদি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন, তবে ভাগ্য খুলে যেতে পারে।
দিনে একবেলা খেয়ে বেঁচে থাকেন নাগা সাধুরা। ভিক্ষাবৃত্তি করেই জীবন নির্বাহ করেন।
সেক্ষেত্রেও কড়া নিয়ম রয়েছে। একদিনে ৭টির বেশি বাড়ি থেকে ভিক্ষা চাইতে পারেন না নাগা সন্ন্যাসীরা। তাতে যদি কোনও খাদ্য পান, তা খেয়েই থাকেন। না পেলে অভুক্ত থাকেন নাগা সন্ন্যাসীরা।
যদি আপনার বাড়িতে নাগা সাধু ভিক্ষা চাইতে আসেন, তবে এই দুটি জিনিস দিলে স্বয়ং শিব আশীর্বাদ করবেন। কী এই দুটি জিনিস জানেন?
এগুলি হল ভস্ম ও রুদ্রাক্ষ। চাল, ফলমূলের পাশাপাশি নাগা সাধুদের এই দুটি জিনিস অর্পণ করলে শিব আশীর্বাদ করেন বলেই বিশ্বাস।
নাগা সন্ন্যাসীরা সারাবছর গায়ে ভস্ম মেখে থাকেন। রুদ্রাক্ষের মালা থাকে তাদের গলায়। এগুলি পরেই তারা তপস্য়া করেন।