
মধ্য প্রাচ্যের যুদ্ধের মাশুল গুনতে হচ্ছে আম জনতাকে। এলপিজি সঙ্কট চরমে। দাম বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। Image Credit: PTI

কেন্দ্রীয় সরকারের আশ্বাস, দেশে এলপিজির পর্যাপ্ত জোগান রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে ইতিমধ্যেই একাধিক এলপিজি বোঝাই জাহাজ এসে পৌঁছেছে। Image Credit: PTI

এবার পরিযায়ী শ্রমিক, দিনমজুর ও সাধারণ মানুষের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৫ কেজির এলপিজি সিলিন্ডার আরও উপলব্ধ করা হল। Image Credit: PTI

৫ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে কোনও ঠিকানার প্রমাণপত্র লাগবে না। বৈধ পরিচয় পত্র দেখিয়েই এই ছোট সিলিন্ডার কেনা যাবে। Image Credit: PTI

এতে দিনমজুর, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে। স্থায়ী ঠিকানা না থাকায়, এতদিন গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডার পেতেন না এরা। Image Credit: PTI

এবার ৫ কেজির সিলিন্ডার ব্যবহারে সেই সমস্যা রইল না। কাছের কোনও এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে বৈধ পরিচয়পত্র দেখালেই ৫ কেজির সিলিন্ডার পাওয়া যাবে। Image Credit: PTI

তবে এই ছোট সিলিন্ডার বাড়ির রান্নার জন্য ব্যবহার করা যাবে। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ৫ কেজির এলপিজি সিলিন্ডার। Image Credit: PTI

১ এপ্রিল থেকে ৫ কেজির 'ছোটু' এলপিজি সিলিন্ডারের দাম ৫১ টাকা বেড়েছে। এর দাম এখন পড়ছে ৭০০ টাকার কাছাকাছি। Image Credit: PTI