শীতে পেটের গণ্ডগোল, ত্বকের সমস্যা লেগেই রয়েছে? বন্ধু পাতান মিষ্টি স্বাদের সবেদার সঙ্গে

Chikoo Benefits: কেউ নাম শুনলে নাক সিঁটায়, আবার কারও প্রিয় ফলের তালিকায় রয়েছে সবেদা। তবে, স্বাস্থ্যের কথা ভাবলে, আপনি সবেদার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবেন না। পুষ্টিগুণে ভরপুর সবেদা। মিষ্টি স্বাদের সবেদা যে কারও ভাল লাগে। তাছাড়া সবেদা পুষ্টির ভাণ্ডার।

|

Jan 27, 2024 | 12:34 PM

1 / 8
কেউ নাম শুনলে নাক সিঁটায়, আবার কারও প্রিয় ফলের তালিকায় রয়েছে সবেদা। তবে, স্বাস্থ্যের কথা ভাবলে, আপনি সবেদার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবেন না। পুষ্টিগুণে ভরপুর সবেদা।

2 / 8
সবেদা পুষ্টির ভাণ্ডার। এই ফলের মধ্যে ভিটামিন বি, সি এবং ই, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ম্যাগানিজ এবং অন্যান্য মিনারেল রয়েছে। এছাড়াও সবেদায় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন।

3 / 8
মিষ্টি স্বাদের সবেদা যে কারও ভাল লাগে। আর যদি ওজন কমাতে চান, তাই এই মরশুমে সবেদা খেতে থাকুন। এই ফলের মধ্যে ফাইবার রয়েছে, যা দীর্ঘক্ষণ পেটকে ভর্তি রাখে। তাই স্ন্যাকস হিসেবে সবেদা খেলে ওজন কমানো অনেক সহজ হবে।

4 / 8
হজমের সমস্যায় ভুগছেন? বন্ধু পাতিয়ে নিন সবেদার সঙ্গে। সবেদার মধ্যে ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হজমের গোলমাল দূর করতে সাহায্য করে। এটি হজম স্বাস্থ্যের প্রদাহ কমায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। 

5 / 8
কাজ করার এনার্জি পান না? শরীরচর্চা করতে গিয়েও ক্লান্ত লাগে শরীর? সবেদা এই সমস্যারও সমাধান করে দেবে। সবেদার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, যা এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে। পাশাপাশি মেটাবলিজম উন্নত করে। 

6 / 8
এই মরশুমে কমলালেবু খাওয়ার পাশাপাশি সবেদা খেলেও দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হবে। সবেদার মধ্যে ভিটামিন সি রয়েছে, যা শীতকালীন সমস্ত রোগকে দূর রাখতে সাহায্য করে। 

7 / 8
শীতের নিস্তেজ ত্বকে প্রাকৃতিক জেল্লা এনে দেবে সবেদা। সবেদার মধ্যে ভিটামিন এ, ই এবং সি রয়েছে। এই প্রতিটা পুষ্টি নিখুঁত ত্বক গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এই মরশুমে নিয়মিত সবেদা খেলে আপনার ত্বক হাইড্রেট থাকবে এবং ত্বকের সমস্যা কমবে।

8 / 8
দিনের বেশিরভাগ সময়টা কাটে মোবাইল, ল্যাপটপের স্ক্রিনে? এই অবস্থায় চোখের দেখভালের জন্য সবেদা খান। সবেদার চোখের বেস্ট ফ্রেন্ড। এই ফলের মধ্যে ভিটামিন এ রয়েছে, যা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। 

Follow Us