
বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়। এর জেরে দেহের বিভিন্ন অঙ্গে প্যারালিসিস হয়ে যাওয়ার ঘটনাও ঘটে।

স্বাস্থ্যকর জীবনযাপন করলে এই রোগ যে হয় না এমন নয়। কিন্তু যাঁদের নিম্নলিখিত অভ্যাস রয়েছে, তাঁদের ক্ষেত্রে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেশি।

উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেসারের অসুবিধা যাঁদের রয়েছে। তাঁদের ব্রেন স্ট্রোকের সম্ভাবনা সব সময় বেশি। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

ধূমপানের মতো বদভ্যাস খুব কমই রয়েছে। ধূমপায়ীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবসময়ই বেশি থাকে। অনিয়ন্ত্রিত মদ্যপায়ীদের ক্ষেত্রেও এ কথা সত্য।

তেল-মশলাযুক্ত খাবার যাঁরা খুব বেশি পরিমাণে খান, তাঁদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে মত চিকিৎসকদের।

ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ শরীরের নড়াচড়া যাঁদের একেবারেই নেই বললেই চলে। অর্থাৎ শুয়ে বসে যাঁরা কাটান। পর্যান্ত শারীরিক কসরত করেন না, তাঁরাও এই রোগে আক্রান্ত হতে পারেন।

যাঁরা সব সময় স্টেস বা মানসিক চাপে নুইয়ে থাকেন। যাঁরা যে কোনও বিষয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন, তাঁরাও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হতে পারেন।

ডায়াবেটিসকে যাঁরা নিয়ন্ত্রণে রাখতে পারেন না। হাই ব্লাড সুগার সত্ত্বেও তা নিয়ে সচেতন নন, তাঁদেরও এই রোগে আক্রান্তের সম্ভাবনা প্রবল।