
শরীরের যে কোনও সমস্যা থেকে মুক্তির জন্য মুঠো মুঠো ওষুধ খান অনেকেই। তবে বাড়িতেই এমন অনেক জিনিস আছে, যাতে ছোটখাটো রোগ নিরাময় করা যায়।

তার মধ্যেই একটি হল আপেল ভিনিগার। এতে এমন অনেক উপাদান আছে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটিতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরকে বিপজ্জনক ব্যাকটেরিয়া থেকে দূরে রাখে।

রিসার্চগেটে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে, আপেল সিডার ভিনিগার রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে ডায়াবেটিস থাকলে এর সঙ্গে বন্ধুত্ব করে নিন।

এতে অ্যান্টি-গ্লাইসেমিক ও অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্য আছে। আর তার জন্যই ডায়াবেটিস রোগীদের জন্য এই আপেল সিডার ভিনিগার খুব ভাল।

আপেল সিডার ভিনেগার খাওয়া হজম সহজ করতে সাহায্য করে। এটি বদহজম এবং গ্যাসের মতো পেটের সমস্যা থেকেও মুক্তি দেয়।

আপেল সাইডার ভিনেগার খারাপ এলডিএল কোলেস্টেরল কমিয়ে ভাল এইচডিএল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। ফলে কোলেস্টেরল থাকলে এটি রোজের মেনুতে রাখুন।

আপেল ভিনেগার স্থূলতা কমাতেও পারদর্শী। হার্ভার্ড হেলথের মতে, ১৭৫ জনের উপর একটি সমীক্ষা করা হয়েছে। আর তাতে দেখা গিয়েছে যে, ৩ সপ্তাহ ধরে ১-২ চা চামচ ভিনিগার খাওয়ার পর তাদের অনেক ওজন কমেছে।

এর জন্য জলে ১-২ চা চামচ আপেল ভিনেগার মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে ফেলুন। এমনটা এক সপ্তাহ করেই দেখুন। ওজনের পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন।