Heatwave in Bengal: দেশজুড়ে তীব্র দাবদাহ, চাহিদায় এসিকে টেক্কা দিচ্ছে আইসক্রিম!

Summer Season: প্রবল গরমের কারণে দেশে আইসক্রিম, ঠান্ডা পানীয় এবং এসি বিক্রির ধুম পড়েছে। মে মাসের তপ্ত দাবদাহে কোম্পানিগুলো ব্যবসা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মানুষ এখন রোদে বাইরে না গিয়ে অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে ঘরে বসেই দ্রুত আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছেন, যার ফলে এই গ্রীষ্মকালীন সময় কোম্পানিগুলো লাভবান হচ্ছে।

| Edited By: Moumita Das

May 26, 2026 | 6:55 PM

1 / 8
দেশজুড়ে চলা তীব্র দাবদাহের কারণে আইসক্রিম, এসি এবং ঠান্ডা পানীয়র চাহিদা হু হু করে বাড়ছে। গরমের শুরুতে অসময়ে বৃষ্টির কারণে ব্যবসায় মন্দা দেখা গিয়েছিল তবে মে মাসের তীব্র দাবদাহে সব কেটে গিয়েছে। কোম্পানিগুলোর বিক্রি এখন আগের সব রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। ফলে কোম্পানিগুলো এখন প্রত্যাশার চেয়েও অনেক বেশি লাভের মুখ দেখছে। (Credit - Getty Images)

2 / 8
মে মাস ২০২৬ এর তথ্য বলছে, এখন গ্রাহকদের কেনাকাটার ধরণ অনেক বদলে গিয়েছে। তীব্র রোদের কারণে মানুষ বাইরে না গিয়ে ঘরেই বসে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি অ্যাপগুলির দ্বারা এই ঠান্ডা বস্তুগুলি অর্ডার করছেন এবং পেয়েও যাচ্ছেন। ফলে একদিকে তাঁরা ও অন্যদিকে কোম্পানি - দুইই জলদি লাভবান হচ্ছে।  (Credit - Getty Images)

3 / 8
একটি বিখ্যাত আইসক্রিম কোম্পানির এক কর্তা বলছেন, চলতি গ্রীষ্মে তাঁদের আগের সব বিক্রির রেকর্ড ছাড়িয়ে ৩০ শতাংশ বেশি বেড়েছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে গত ১০ দিনে তাদের আইসক্রিম বিক্রি আগের তুলনায় দ্বিগুনেরও বেশি হয়েছে। (Credit - Getty Images)

4 / 8
আরও একটি বিখ্যাত আইসক্রিমের কোম্পানির কর্তার মতে, বাজারে এখন কোণ, স্টিক এবং কাপ - এই ৩ ধরণের আইসক্রিমের চাহিদা সবথেকে বেশি। এগুলির চাহিদা তুঙ্গে। ফ্যামিলি প্যাকের পাশাপাশি ছোট আকারের আইসক্রিমগুলো কুইক কমার্স অ্যাপগুলি দেদার বিক্রি হচ্ছে, ফলে কোম্পানির গ্রোথ বেড়েছে অনেক বেশি। (Credit - Getty Images)

5 / 8
গত বছর খারাপ আবহাওয়ার কারণে এসি বিক্রি খুব কম হয়েছিল, তবে এবার এসি কোম্পানিগুলির কাছে এই গ্রীষ্মকাল খুব গুরুত্বপূর্ণ। কাঁচামালের বাড়তি খরচ ও দাম বাড়া সত্ত্বেও গ্রাহকরা গরম থেকে বাঁচতে প্রায় নতুন এসি কিনছেন। (Credit - Getty Images)

6 / 8
হায়ার ইন্ডিয়ার সিইও একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসে তাঁদের এসি বিক্রি প্রায় ৩৫% বেড়েছে। দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তর ও পশ্চিম ভারতেও এসির চাহিদা ব্যাপক। অন্যদিকে এলজি ইলেক্ট্রনিক্সও মে মাসে রেকর্ড পরিমান এসি বিক্রির আশা করছে। (Credit - Getty Images)

7 / 8
পেপসিকোর একটি সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, গরম বৃদ্ধির সাথে সাথে ঠান্ডা পানীয়ের বাজার দারুন ইতিবাচক। আবহাওয়া এমন থাকলে চলতি ত্রৈমাসিকে কোম্পানিটি সর্বকালের সেরা ব্যবসা করতে পারবে বলেই তারা আশাবাদী। (Credit - Getty Images)

8 / 8
সেই কর্তা আরও জানান, তাদের ডেয়ারি পানীয় প্রায় ৬০-৭০% গতিতে বাড়ছে ও ট্রপিকানা জুসের বিক্রি ১০০ শতাংশের বেশি বেড়েছে। এছাড়া বাজারে তাদের নতুন এনার্জি ড্রিংক 'অ্যাড্রিনালিন রাশ' তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। (Credit - Getty Images)

Follow Us