
খাঁটি দুধের নামে আমরা রোজ যা খাচ্ছি, তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। দুধে সবচেয়ে বেশি যে জিনিসটি মেশানো হয়, তা হল সাধারণ জল। তবে একটি ঢালু মসৃণ পৃষ্ঠ ব্যবহার করে সহজেই এই ভেজাল ধরা সম্ভব। Gemini Ai
একটি পালিশ করা মসৃণ তলের ওপর এক ফোঁটা দুধ ফেলে দেখুন সেটি কীভাবে গড়িয়ে পড়ে। যদি দুধের ফোঁটাটি ধীরে ধীরে গড়িয়ে সাদা দাগ রেখে যায়, তবে বুঝতে হবে দুধটি একদম খাঁটি। আর ফোঁটাটি যদি কোনও দাগ না রেখেই দ্রুত গড়িয়ে যায়, তবে নিশ্চিতভাবে তাতে জল মেশানো রয়েছে। Gemini Ai
জল মেশানো দুধ খেলে পুষ্টির অভাব হয় ঠিকই, তবে ডিটারজেন্ট মেশানো দুধ বিষের সমান। অসাধু ব্যবসায়ীরা দুধে ফেনা তৈরি করতে ও ঘনত্ব বাড়াতে প্রায়ই এই রাসায়নিক ব্যবহার করে থাকে। আপনার বাড়িতে থাকা দুধ এই বিষাক্ত উপাদানে ভরা কি না, তা একটি স্বচ্ছ গ্লাসের সাহায্যেই বোঝা সম্ভব। Gemini Ai
একটি কাচের পাত্রে ৫ থেকে ১০ মিলিলিটার দুধ নিন এবং ঠিক সমপরিমাণ জল মেশান। এরপর পাত্রটি খুব ভালো করে ঝাঁকিয়ে নিন, যাতে জল ও দুধ সম্পূর্ণ মিশে যায়। খাঁটি দুধ হলে সামান্য ফেনা তৈরি হবে, যা খুব দ্রুত মিলিয়েও যাবে। Gemini Ai
কিন্তু ঝাঁকানোর পর যদি দেখেন অতিরিক্ত ফেনা তৈরি হয়েছে, তবে সতর্ক হওয়া প্রয়োজন। ডিটারজেন্ট মেশানো থাকলে সাবানের মতো ঘন ফেনা তৈরি হয়, যা বেশ অনেকটা সময় স্থায়ী হয়। এমন দুধ কখনও খাওয়া উচিত নয়, এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। Gemini Ai
দুধের ঘনত্ব বাড়াতে অনেক সময় স্টার্চ বা মাড় মেশানো হয়, যা ধরাও খুব সহজ। দু'চামচ দুধের সঙ্গে সামান্য আয়োডিন দ্রবণ মিশিয়ে দেখুন রঙের কোনও পরিবর্তন হচ্ছে কি না। দুধের রং যদি নীল হয়ে যায়, তবে বুঝতে হবে তাতে স্টার্চ মেশানো হয়েছে এবং তা আর খাঁটি নেই। Gemini Ai
সিন্থেটিক দুধ চেনার জন্য গন্ধ এবং স্বাদ পরীক্ষা করা অত্যন্ত জরুরি। খাঁটি দুধে নিজস্ব একটি মিষ্টি স্বাদ থাকে, কিন্তু সিন্থেটিক দুধের স্বাদ হয় তেতো। আঙুলের মধ্যে কিছুটা দুধ নিয়ে ঘষলে যদি সাবানের মতো পিচ্ছিল মনে হয়, তবে তা অবশ্যই ভেজাল। Gemini Ai
দুধ গরম করার সময় বা ফ্রিজে রাখার পরেও ভেজাল ধরা যেতে পারে। আসল দুধ গরম করলে বা রেখে দিলে এর রং কখনও হলুদ হয়ে যায় না। যদি দেখেন দুধ জাল দেওয়ার পর হলদেটে ভাব এসেছে, তবে সেই দুধ না খাওয়াই শরীরের জন্য ভালো। Gemini Ai