
লেবু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং মধু ত্বককে নরম রাখে। একটি লেবু অর্ধেক কেটে তার ওপর সামান্য মধু দিয়ে কনুইয়ে ১০ মিনিট ঘষুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের মরা চামড়া বা ডেড স্কিন সেলস তুলতে বেকিং সোডা দারুণ স্ক্রাবার। সামান্য বেকিং সোডার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এটি কনুইয়ে লাগিয়ে হালকা হাতে বৃত্তাকারে ম্যাসাজ করে ধুয়ে নিন।

নারকেল তেল ত্বককে হাইড্রেট করে কালো দাগ হালকা করতে সাহায্য করে। ১ চামচ নারকেল তেলের সঙ্গে আধ চামচ লেবুর রস মিশিয়ে রোজ রাতে ঘুমানোর আগে কনুইয়ে মালিশ করুন।

অ্যালোভেরায় থাকা উপাদান ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে কালো ভাব কমায়। টাটকা অ্যালোভেরা জেল কনুইয়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড এবং ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড একসঙ্গে জেদি কালো দাগ দূর করতে ওস্তাদ। সমপরিমাণ টক দই ও অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে কনুইয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।

রূপচর্চায় হলুদের ব্যবহার যুগান্তকারী। কাঁচা হলুদ বাটার সঙ্গে সামান্য দুধের সর বা কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। কনুইয়ে এটি লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপর ধুয়ে নিন।

শসার প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বককে ফর্সা করতে এবং রোদে পোড়া ভাব (ট্যান) দূর করতে সাহায্য করে। শসার রস কনুইয়ে লাগিয়ে রাখুন অথবা শসার টুকরো সরাসরি কনুইয়ে ঘষতে পারেন।

ত্বকের এক্সফোলিয়েশনের জন্য এটি সেরা ঘরোয়া স্ক্রাব। চিনির দানার সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে কনুইয়ে ৫ মিনিট স্ক্রাব করুন। এটি মরা চামড়া তুলে কনুইয়ের ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলবে।