
স্মার্টফোনের ব্যাটারি ১০০% চার্জ না করে ৮০% করে খুলে রাখা উচিত - এমন কথা অনেকেই শুনেছেন। কিন্তু ১০০% চার্জ না দেওয়া কি সত্যিই ফোনের স্বাস্থ্য ভাল রাখে, নাকি এটা শুধুই একটি প্রচলিত ধারণা? (Credit - Getty Images)
বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারির আয়ু চার্জিং সাইকেলের সঙ্গে সম্পর্কিত। ০% থেকে ১০০% অবধি ব্যবহৃত চার্জ একটি সাইকেল বা পূর্ণচক্র। সাইকেল যত বাড়বে, ব্যাটারির ধারণক্ষমতা তত কমবে। (Credit - Getty Images)
ব্যাটারি সবসময় ১০০% চার্জ দিয়ে দীর্ঘ সময় রেখে দিলে ব্যাটারির সময় চাপ পড়ে। তাই সাধারণভাবে ২০-৮০% এর মধ্যে ফোনের চার্জ রাখলে ব্যাটারির উপর চাপ কম থাকে। এতে দীর্ঘক্ষণ ফোনের ভাল পারফরম্যান্স আশা করা যায়। (Credit - Getty Images)
অনেকে ফোন ১০০% চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জারে ফোন লাগিয়ে রাখেন। এতে বিশেষ কোনও ক্ষতি না হলেও ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য কিছুটা কমে যায়। ফোন গরম থাকলে ব্যাটারির উপর চাপ বাড়ে। যদি আপনি মোবাইল কোম্পানির চার্জার/কেবল/অ্যাডাপ্টর ব্যবহার না করে সস্তা কেবল ব্যবহার করেন, তাহলে ঝুঁকি বেশি। (Credit - Getty Images)
যদিও, বর্তমানে সব ফোনেই স্মার্ট চার্জিং-এর ব্যবস্থা থাকে। ফোন ১০০% চার্জ হয়ে গেলে চার্জ নেওয়া নিয়ন্ত্রন করে। মানে, ফুল চার্জ হয়ে গেলে আপনা থেকেই চার্জিং বন্ধ হয়ে যায়, সে চার্জার অন থাকুক বা না থাকুক। তবে ফোনকে সারাক্ষন ১০০% চার্জ দিয়ে না রাখাই ভাল। (Credit - Getty Images)
ব্যাটারির জন্য সবথেকে খারাপ হল অতিরিক্ত ফোন গরম হওয়া। চার্জ দেওয়ার সময় ফোন কখনও বালিশ বা কম্বলের নীচে রাখবেন না। চেষ্টা করবেন খোলা জায়গায় চার্জ দেওয়ার। (Credit - Getty Images)
ব্যাটারির চার্জ বারবার শূন্যের কাছাকাছি নামিয়ে ফেলাও উচিত নয়। সম্ভব হলে ২০%-এর কাছাকাছি থাকতেই ফোন চার্জ দেওয়া ভাল। নিয়মিত ভাবে ২০-৮০% এর মধ্যে ফোন চার্জ রাখলে ব্যাটারির ওপর চাপও কমে ও ফোন দীর্ঘদিন ভাল পারফরম্যান্স দেয়। (Credit - Getty Images)
সবশেষে বলা যায়, সর্বক্ষণ ৮০% এর নিয়ম মেনে চলা সম্ভব নয়। প্রয়োজন হলে ১০০% চার্জ দিন। তবে ফোনকে দীর্ঘ সময় ১০০% বা চার্জারে লাগিয়ে রাখবেন না। অতিরিক্ত হিট এড়িয়ে চড়ুন। এতে ব্যাটারি দীর্ঘদিন ভাল থাকবে। (Credit - Getty Images)