দু’দিনেই পাবেন ঘন কালো ভ্রু, মেকআপ ছেড়ে লাগান এই জিনিস

Eyebrow Care: মুখের সৌন্দর্যের অনেকটাই চোখ, ঠোঁটের উপর নির্ভর করে। তবে ভ্রুর কথা ভুলে গেলে কিন্তু চলবে না। কতই বা আর মেকআপ দিয়ে ভ্রু ভরাট করবেন? তার বদলে বরং একটু যত্ন নিন। কয়েকটা বিষয় মাথায় রাখলেই আপনি ঘন ভ্রু পাবেন।

Mar 09, 2024 | 4:20 PM

1 / 8
মুখের সৌন্দর্যের অনেকটাই চোখ, ঠোঁটের উপর নির্ভর করে। তবে ভ্রুর কথা ভুলে গেলে কিন্তু চলবে না। কতই বা আর মেকআপ দিয়ে ভ্রু ভরাট করবেন? তার বদলে বরং একটু যত্ন নিন।

2 / 8
কয়েকটা বিষয় মাথায় রাখলেই আপনি ঘন ভ্রু পাবেন। আজকাল বিউটি ট্রেন্ডেও ঘন কালো ভ্রুর রমরমা রয়েছে। তার জন্য আপনাকে নিজের জন্য একটু সময় বের করতে হবে।

3 / 8
ঘন কালো ভ্রু পেতে স্ক্রাব করুন। মুখে স্ক্রাব করার সময় ভুরুর আশেপাশে রাউন্ড করে ২০ থেকে ৩০ সেকেন্ড ম্যাসাজ করতে হবে। তবে খুবই আলতো হাতে ম্যাসাজ করবেন।

4 / 8
ভ্রু পাতলা হয়ে গেলে ক্যাস্টর অয়েলের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলতে পারেন। ক্যাস্টর অয়েলে রয়েছে ৯০ শতাংশ রাইসিনোলিয়েক অ্যাসিড, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু ব্যবহার করবেন কীভাবে?

5 / 8
সপ্তাহে একদিন বা দু’দিন ক্যাস্টর অয়েল ব্যবহার করলেই ফল পাবেন। তবে আপনি যদি চান, তাহলে রোজও ব্যবহার করতে পারেন। তাতে কোনও সমস্যা হবে না।

6 / 8
ক্যাস্টর অয়েল একটু ঘন হয়, তাই এটি সরাসরি ব্যবহার না করাই ভাল। বড্ড চিটটিটে বলে মনে হতে পারে। ফলে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে লাগিয়ে নিন। তাতেও উপকার পাবেন।

7 / 8
এছাড়াও বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে, তাহলে তাও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে রয়েছে অ্যালোনিন যৌগ। সারারাত ভুরুতে অ্যালোভেরা লাগিয়ে রাখুন। যদি গাছ না পান, তাহলে জেলও লাগাতে পারেন।

8 / 8
তবে এই সব কিছুর মধ্যেও আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। তা হল যখনই ভুরু চুলকাবে, কোনওভাবেই তা নখ দিয়ে চুলকে দেবেন না। তাহলে লোম ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে।

Follow Us