
মটন খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে আজকাল শরীরের কথা ভেবে অনেকেই ইচ্ছে থাকলেও মটন ছুঁয়ে দেখেন না। (ছবি:Pinterest)

তবে মাঝেমাঝে খাওয়া যেতেই পারে। যদি সপ্তাহের মাঝে হঠাৎ মটন খেতে ইচ্ছে হয় তবে বানিয়ে ফেলুন মালাই মটন।(ছবি:Pinterest)

স্বাদে ও গন্ধে অতুলনীয় এই পদ। আর দেরী না করে বানিয়ে ফেলুন মালাই মটন আর পরিবারের সকলের মুখে হাসি ফোটান। (ছবি:Pinterest)

প্রথমে জেনে নিন এই পদ বানাতে কী-কী লাগবে। এই পদ বানাতে লাগবে মটন,নুন, রসুন,পেঁয়াজ,জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও মালাই। (ছবি:Pinterest)

আর লাগবে গরম মশলা গুঁড়ো, সাদা তেল, রসুন বাটা, এলাচ, দারুচিনি, জয়িত্রী,ফ্রেশ ক্রিম, জাফরান ও কাজুবাদাম। (ছবি:Pinterest)

প্রথমে পেঁয়াজ, রসুন ও জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করুন। তাতে গোটা গরম মশলা ফোড়ন দিন। (ছবি:Pinterest)

ওই তেলে পেঁয়াজ দিয়ে লাল-লাল করে ভেজে নিন। এরপর তাতে দেবেন ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। আর দেবেন মটন স্টক অর্থাৎ মাংস সেদ্ধ করা জলটা। (ছবি:Pinterest)

মশলার মধ্যে জাফরান, জয়িত্রী, হলুদ ও লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে ভালো করে কষাতে থাকুন। মশলা এমন কষাতে হবে যাতে তা থেকে তেল বেড়িয়ে আসে। (ছবি:Pinterest)

মশলা সম্পূর্ণ কষে এসে তাতে সেদ্ধ করা মটনটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। এরপর দেবেন ফ্রেশ ক্রিম ও মালাই। ভালো করে নেড়েচেড়ে সামান্য গরম জল দিন। গ্রেভি ঘন হলে আঁচ বন্ধ করে দিন। (ছবি:Pinterest)