সুইট কর্ন দিয়েই এই ২ সুস্বাদু রেসিপি, খেলে আঙুল চাটবে সকলে

Easy Snacks Recipe: সন্ধ্যে হলেই মন চায় মুচমুচে কিছু খেতে। কিন্তু রোজ রোজ তো আর চপ মুড়ি নিয়ে বসা যায় না। সেই সঙ্গে স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে। তাই অন্যরকম এই স্ন্যাক্স বানাতে পারেন। তার জন্য বাড়িতে একটু সুইট কর্ন (মিষ্টি ভুট্টার দানা) থাকলেই হবে। তা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন বিভিন্ন রকম চটপটা স্ন্যাক্স। দেখে নিন কী কী পদ রয়েছে।

Mar 24, 2024 | 8:45 AM

1 / 8
সন্ধ্যে হলেই মন চায় মুচমুচে কিছু খেতে। কিন্তু রোজ রোজ তো আর চপ মুড়ি নিয়ে বসা যায় না। সেই সঙ্গে স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে। তাই অন্যরকম এই স্ন্যাক্স বানাতে পারেন।

2 / 8
তার জন্য বাড়িতে একটু সুইট কর্ন (মিষ্টি ভুট্টার দানা) থাকলেই হবে। তা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন বিভিন্ন রকম চটপটা স্ন্যাক্স। দেখে নিন কী কী পদ রয়েছে।

3 / 8
সুইট কর্ন পকোড়া বানিয়ে ফেলুন। সুইট কর্ন পাকোড়া তৈরি করতে প্রথমে সেদ্ধ করে ভাল করে ম্যাশ করে নিন। এবার এতে বেসন, সামান্য সুজি, কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা দিন।

4 / 8
এখানেই শেষ নয়। সেই সঙ্গে মেশান হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, চাট মসলা, স্বাদ অনুযায়ী নুন। এবার সবকিছু ভাল করে মিশিয়ে পকোড়ার আকারে পাত্রে রাখুন।

5 / 8
এবার একটি কড়াইতে তেল গরম করুন। তারপরে সেই তৈরি করে রাখা পকোড়া অল্প অল্প করে ভেজে নিন। বাদামী হয়ে এলে তুলে নিন।

6 / 8
অল্প আঁচে ভাজার চেষ্টা করবেন। নাহলে ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে। এবার সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন। একবার খেলে এই পকোড়া বার বার খেতে ইচ্ছে করবে।

7 / 8
সুইট কর্ন চাটও বানাতে পারেন। এর জন্য প্রথমে একটি পাত্রে সেদ্ধ করা সুইট কর্ন নিয়ে তাতে কাটা পেঁয়াজ, টমেটো, লঙ্কার গুঁড়ো, নুন দিন।

8 / 8
তারপরে সেই সব কিছু ভাল করে মিশিয়ে নিন। এবার উপর থেকে চাট মসলা, লেবু দিয়ে আরও একবার ভাল করে মেশান। তাহলেই তৈরি সুইট কর্ন চাট।

Follow Us