Rajma: রোজ মাছ-মাংসের দরকার নেই, রাজমা-চাউল বানিয়ে খান শরীর পাবে ঢের বেশি পুষ্টি

Rajma chawal recipe : রাজমা-চাওল খেতে যেমন ভাল লাগবে তেমনই শীতের দিনে স্বাদ পরিবর্তনও হবে। দেখে নিন উত্তর ভারতের পছন্দের খাবার রাজমা চাওল কী ভাবে বাড়িতেই বানিয়ে নেবেন। এই বোল বানাতে সময় লাগবে খুবই কম

| Edited By: রেশমী প্রামাণিক

Jan 21, 2024 | 9:28 PM

1 / 8
মাছ-মাংসের মধ্যে যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি থাকে তা নিয়ে সন্দেহ নেই। তাই বলে রোজ রোজ খাওয়া একেবারেই ঠিক নয়। এতে পেট গরম হয়, হজমেও সমস্যা হয়। অতিরিক্ত মাছ-মাংস খেলে ইউরিক অ্যাসিডের সমস্যাও হতে পারে

মাছ-মাংসের মধ্যে যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি থাকে তা নিয়ে সন্দেহ নেই। তাই বলে রোজ রোজ খাওয়া একেবারেই ঠিক নয়। এতে পেট গরম হয়, হজমেও সমস্যা হয়। অতিরিক্ত মাছ-মাংস খেলে ইউরিক অ্যাসিডের সমস্যাও হতে পারে

2 / 8

মাছ মাংস বেশি খেলে সেখান থেকে আসতে পারে হজমের সমস্যা। শীতের দিনে সহজেই পেট গরম হয়ে যায়। আর তাই রোজ মশলাদার খাবার না খেয়ে একটু নিরামিষ খান। এতে শরীর ভাল থাকবে

3 / 8

যাঁরা নিরামিষ খান তাঁদের জন্য রাজমা খুবই ভাল। এর মধ্যে থাকে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন। শুধু নিরামিষাশীরা নয়, আপনিও মাঝেমধ্যে বাড়িতে বানিয়ে খেতে পারেন এই রাজমা চাওল

4 / 8

এই রাজমা-চাওল খেতে যেমন ভাল লাগবে তেমনই শীতের দিনে স্বাদ পরিবর্তনও হবে। দেখে নিন উত্তর ভারতের পছন্দের খাবার রাজমা চাওল কী ভাবে বাড়িতেই বানিয়ে নেবেন। এই বোল বানাতে সময় লাগবে খুবই কম

5 / 8

রাজমা ১ কাপ, দারচিনি ১টি বড়, বড় এলাচ ২টি, তেজপাতা ১টি। তেল ২ চামচ, গোটা জিরে ১ চামচ, পেঁয়াজ ১টি মাঝারি, আদা রসুন বাটা ১ চামচ, টমেটো ২টি। নুন আন্দাজ মতো। হলুদ, লঙ্কা, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো ১ চামচ করে। ধনে গুঁড়ো ২ চামচ, কসৌরি মেথি ১ চামচ, ধনে পাতা অল্প

6 / 8

৫-৬ ঘণ্টা রাজমা জলে ভেজান। রান্নার সময়ে ভাল করে ধুয়ে নিন। কুকারে জলে রাজমা, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে ৪-৫টি সিটি দিন। কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিন। তাতে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ ভাজা হলে আদা-রসুন বাটা দিন

7 / 8

একটা টমেটো কুচিয়ে দিন। এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে কষতে থাকুন। এরপর মিশ্রণটি ঠাণ্ডা করে বেটে নিন। কড়ায় তেল গরম করে হলুদ, ধনে, লঙ্কা, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো ও কসৌরি মেথি দিয়ে নাড়ুন। পেঁয়াজ বাটা দিয়ে কষাতে থাকুন

8 / 8

তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ হওয়া রাজমা মিশিয়ে দিতে হবে। প্রয়োজন মত গরম জল দিয়ে ফুটিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। সাদা ভাত বা জিরা রাইসের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে এই রাজমা চাওল

Loading...
Unable to load recommendations.
Follow Us