Prawn Recipe: চিংড়ি দিয়ে বাড়িতেই ঝটপট বানিয়ে নিন এই পদ, গরম ভাতের সঙ্গে চেটেপুটে খাবেন সকলে

Prawn Recipe: অনেকের চিংড়িতে অ্যালার্জি রয়েছে। কিন্তু, অ্যালার্জির ওষুধ খেয়েও চিংড়ির পদ খান, এমন লোকের অভাব নেই। ভাজা, বড়া, তরকারি থেকে মালাইকারি- সবেতেই জমে যায় চিংড়ি। এবার বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু চিংড়ির মুইঠ্যা।

|

Mar 20, 2024 | 9:30 AM

1 / 8
চিংড়ি খেতে কার না ভাল লাগে! যদিও অনেকের চিংড়িতে অ্যালার্জি রয়েছে। কিন্তু, অ্যালার্জির ওষুধ খেয়েও চিংড়ির পদ খান, এমন লোকের অভাব নেই। ভাজা, বড়া, তরকারি থেকে মালাইকারি- সবেতেই জমে যায় চিংড়ি। এবার বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু চিংড়ির মুইঠ্যা

2 / 8
চিংড়ির মুইঠ্যা বানাতে চিংড়ি ছাড়া লাগবে, আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, পেঁয়াজ-আদা কুচি, রসুনের কোয়া ও রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,, ধনে গুঁড়ো সর্ষের তেল, লেবুর রস, নুন, কাজু, টমেটো, গোটা গরমমশলা, তেজপাতা, নারকেলের দুধ ও অল্প চিনি

3 / 8
প্রথমে চিংড়ি খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে চিংড়িগুলো ভাল করে বেটে নিন। এবার একটি বড় পাত্রে চিংড়ির সঙ্গে আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা ও পরিমাণমতো নুন ভাল করে মিশিয়ে নিন

4 / 8
এবার একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদা কুচি, কাজু ও টমেটো ভাল করে ভেজে নিন। তারপর এগুলি  ঠান্ডা করে বেটে নিন

5 / 8
 আবার কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। তার মধ্যে বাটা সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করুন। একটু ভাজা হলে তার মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন

6 / 8
মশলা থেকে তেল ছেড়ে দিলে অন্তত ১ কাপ নারকেলের দুধ ঢালুন এবং নাড়াচাড়া করুন। মশলার সঙ্গে নারকেলের দুধ যেন ভাল করে মিশে যায়। এটাই গ্রেভি হবে

7 / 8
বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণ বড়ার মতো গোল করে ওই মশলা-নারকেলের দুধের গ্রেভির মধ্যে ছাড়ুন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে ৫-৭ মিনিট ফোটান

8 / 8
নারকেল দুধের গ্রেভির সঙ্গে চিংড়ির বড়া ভাল করে ফুটে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি চিংড়ি মাছের মুইঠ্যা। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই পদ

Follow Us