Medinipur BJP candidate: মাছ বিক্রি করছেন প্রার্থী! রবিবারের বাজারে এসে চমকে গেলেন আমজনতা

মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজারে প্রচারের সময় তিনি কেবল জনসংযোগই করলেন না, রীতিমতো বাজারে বসে মাছ বিক্রি করতে দেখা গেল তাঁকে। গলদা চিংড়ি থেকে কাতলা, পাবদা থেকে পারসে— হরেক রকম মাছ সাজিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 05, 2026 | 8:55 PM

1 / 9
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে এক অভিনব ও নজরকাড়া চিত্র ফুটে উঠল রবিবার সকালে। 'মাছে-ভাতে বাঙালি'র চিরন্তন আবেগকে হাতিয়ার করে ভোট প্রচারে নামলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত।

2 / 9
মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজারে প্রচারের সময় তিনি কেবল জনসংযোগই করলেন না, রীতিমতো বাজারে বসে মাছ বিক্রি করতে দেখা গেল তাঁকে। গলদা চিংড়ি থেকে কাতলা, পাবদা থেকে পারসে— হরেক রকম মাছ সাজিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজারে প্রচারের সময় তিনি কেবল জনসংযোগই করলেন না, রীতিমতো বাজারে বসে মাছ বিক্রি করতে দেখা গেল তাঁকে। গলদা চিংড়ি থেকে কাতলা, পাবদা থেকে পারসে— হরেক রকম মাছ সাজিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

3 / 9
বিজেপি প্রার্থীর এই কৌশলের নেপথ্যে রয়েছে রাজনৈতিক আক্রমণ। শঙ্কর গুছাইতের দাবি, তৃণমূল কংগ্রেস মাছ খাওয়া নিয়ে জনমানসে বিভিন্ন বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার চালাচ্ছে।

4 / 9
শাসকদলের সেই 'মিথ্যাচার'-এর জবাব দিতেই তিনি মাছ বিক্রির মাধ্যমে নিজের প্রচারকে সাজিয়েছেন। তিনি স্পষ্ট করে দেন যে, বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মাছ এবং বিজেপি সেই আবেগের সঙ্গেই রয়েছে।

5 / 9
সাতসকালে বাজারের এই ছবি সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। ভোট যুদ্ধের ময়দানে এমন 'মাছ বিক্রেতা' প্রার্থীকে হাতের নাগালে পেয়ে ভোটারদের মধ্যেও বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। মেদিনীপুরের এই প্রচার ঘিরে সরগরম স্থানীয় রাজনীতি।

6 / 9
বাঙালির মৎস্যপ্রেমকে পুঁজি করে পশ্চিমবঙ্গ বিজেপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে নির্বাচনী প্রচারে প্রার্থীদের বাজারে বসে মাছ বিক্রি বা মাছের মহিমা প্রচারের মাধ্যমে 'সাচ্চা বাঙালি' ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা চলছে।

7 / 9
শাসকদলের বিরুদ্ধে মাছ নিয়ে 'মিথ্যাচার'-এর অভিযোগ তুলে মূলত হিন্দুত্ব ও বাঙালি সংস্কৃতির মেলবন্ধন ঘটানোই এর লক্ষ্য।

8 / 9
তৃণমূলের দাবি, নির্বাচনের আগে বাজার বা জনমানসে গিয়ে মাছ বিক্রি করা বিজেপির একটি সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। তাদের মতে, যারা সারা বছর সাধারণ মানুষের রুটি-রুজির খবর রাখে না, তারা ভোটের আগে বাঙালির ভাবাবেগ স্পর্শ করতে ‘মাছ’ নিয়ে আদিখ্যেতা করছে।

9 / 9
ণমূলের অভিযোগ, বিজেপি আসলে মাছ খাওয়া বা আমিষ আহারের বিরোধী। ভারতের অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত এলাকায় আমিষ খাদ্যাভ্যাস নিয়ে যে কড়াকড়ি বা বিতর্ক রয়েছে, তাকে সামনে রেখেই তৃণমূল প্রচার করছে যে— বিজেপি বাংলায় নিজেদের নিরামিষাশী আদর্শ চাপিয়ে দিতে চায়।

Follow Us