Rice Cooking Tips: রান্নার পর ভাত শক্ত লাগছে? চাল আসল না নকল, বুঝবেন কীভাবে?

Rice: বাজারে ভেজাল খাবারের অভিযোগ বাড়তে থাকায় চালের গুণমান নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে প্লাস্টিকের দ্বারা তৈরি নকল চালের গুণমান নিয়েও প্রশ্ন উঠছে। অনেক সময় চাল রান্না করার পরেও চালের দানাগুলি অস্বাভাবিক রকমের শক্ত মনে হতে পারে। কিছু ক্ষেত্রে উপরে আঠালো বা রবারের মতো স্তর দেখা যায়। কেন জানেন?

|

Nov 09, 2026 | 5:16 PM

1 / 7
বাঙালির জীবনে ভাতের গুরুত্ব অপরিসীম। দেশের প্রায় প্রতিটি বাড়িতেই নিয়মিত চাল কেনা হয়। কিন্তু বাজারে ভেজাল খাবারের অভিযোগ বাড়তে থাকায় চালের গুণমান নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে প্লাস্টিকের দ্বারা তৈরি নকল চালের গুণমান নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে এই চালগুলো নিয়েই আতঙ্কিত সাধারণ মানুষ। কিভাবে বুঝবেন, এটা নকল না আসল চাল? (Credit - Unsplash)

বাঙালির জীবনে ভাতের গুরুত্ব অপরিসীম। দেশের প্রায় প্রতিটি বাড়িতেই নিয়মিত চাল কেনা হয়। কিন্তু বাজারে ভেজাল খাবারের অভিযোগ বাড়তে থাকায় চালের গুণমান নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে প্লাস্টিকের দ্বারা তৈরি নকল চালের গুণমান নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে এই চালগুলো নিয়েই আতঙ্কিত সাধারণ মানুষ। কিভাবে বুঝবেন, এটা নকল না আসল চাল? (Credit - Unsplash)

2 / 7

অনেক সময় চাল রান্না করার পরেও চালের দানাগুলি অস্বাভাবিক রকমের শক্ত মনে হতে পারে। কিছু ক্ষেত্রে উপরে আঠালো বা রবারের মতো স্তর দেখা যায়। তবে চালের ধরণ, পুরোনো চাল ও রান্নার পদ্ধতির কারণেও এমন হতে পারে। তাই শুধু এই লক্ষণগুলি দেখে ভেজাল চাল নিশ্চিত করা সম্ভব নয়। (Credit - Unsplash)

3 / 7

কীভাবে পরীক্ষা করবেন? চাল কেনার সময় তার রং, গন্ধ, দানার গঠন ভাল করে দেখে নিন। অস্বাভাবিক রাসায়নিক গন্ধ, দানার মধ্যে অদ্ভুত রং বা একই প্যাকেটে অত্যন্ত অসমান গঠন থাকলে সতর্ক হন। (Credit - Unsplash)

4 / 7

চাল পুড়িয়েও অনেক সময় প্লাস্টিক শনাক্ত করার কথা বলা হয়। কিন্তু এই পদ্ধতি নির্ভরযোগ্য নয়। চালের শ্বেতসার পুড়লেও গন্ধ ও রংয়ের পরিবর্তন হতে পারে। বাড়িতে চাল পোড়ানো বিপজ্জনকও হতে পারে। (Credit - Unsplash)

5 / 7

সন্দেহ হলে প্রথমে অল্প চাল রান্না করে দেখুন। রান্নার পর দানাগুলি নরম হচ্ছে কি না, স্বাভাবিক গন্ধ রয়েছে কি না, অস্বাভাবিক আঠালো ভাব তৈরি হচ্ছে কি না দেখুন। তবে অনেক সময় চাল ভাল করে সেদ্ধ না হলেও কিন্তু শক্ত হয়ে থাকে। (Credit - Unsplash)

6 / 7

রান্না করা একটি চালের দানা আঙ্গুল দিয়ে চেপে দেখতে পারেন। ভালভাবে রান্না হলে সাধারণত দানাটি নরম হয়ে চ্যাপ্টা হয় বা ভেঙে যায়। কিন্তু শক্ত থাকলে সেটি কম সেদ্ধ হয়। চালের ধরণ ও জলের পরিমাণও এই ফলাফলে প্রভাব ফেলে। (Credit - Unsplash)

7 / 7

চালের মধ্যে অস্বাভাবিক গন্ধ, রং বা অন্যরকম কিছু দেখলে সেটি খাওয়া বন্ধ করুন। প্যাকেট ও কেনার রশিদ সংগ্রহ করে রাখুন। নমুনা নিয়ে স্থানীয় খাদ্য সুরক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে পরীক্ষাগারে পরীক্ষা করিয়ে চালের গুণমান সম্পর্কে নিশ্চিত হন। (Credit - Unsplash)

Loading...
Unable to load recommendations.
Follow Us