Silver Cleaning Tips: রুপো কালো হয়ে যাচ্ছে? এই কায়দায় বাড়িতেই ঝকঝকে করুন

Easy ways to remove black spots from silver: শখের রুপোর গয়না বা বাসনপত্র কিছু দিন ব্যবহার করলেই তার উজ্জ্বলতা হারিয়ে কালচে রং ধারণ করে। হাওয়া, আর্দ্রতা কিংবা পারফিউম ও সাবানের রাসায়নিক বিক্রিয়ার কারণে রুপো দ্রুত তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। বিশেষ করে শীতকাল বা বর্ষায় এই সমস্যা যেন আরও বেশি করে দেখা দেয়। বারবার সোনার দোকানে নিয়ে গিয়ে পলিশ করানোর ঝক্কিও নেহাত কম নয়। তবে চিন্তা নেই!

|

Oct 29, 2026 | 7:07 PM

1 / 6
রুপোর গয়না পরিষ্কার করার ক্ষেত্রে সাধারণ সাদা টুথপেস্ট অত্যন্ত কার্যকরী। গয়নার গায়ে কিছুটা সাদা পেস্ট (জেল বা রঙিন পেস্ট নয়) লাগিয়ে নিন। এরপর একটি নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে নিন। (Photo Freepik)

রুপোর গয়না পরিষ্কার করার ক্ষেত্রে সাধারণ সাদা টুথপেস্ট অত্যন্ত কার্যকরী। গয়নার গায়ে কিছুটা সাদা পেস্ট (জেল বা রঙিন পেস্ট নয়) লাগিয়ে নিন। এরপর একটি নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে নিন। (Photo Freepik)

2 / 6

কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন এবং একটি তুলোর কাপড় বা সুতির তোয়ালে দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিন। দেখবেন নিমেষেই রুপো চকচক করছে। (Photo Freepik)

3 / 6

এই পদ্ধতিটি রুপোর গয়নার কালচে ভাব দূর করার অন্যতম সেরা এবং প্রাচীন ঘরোয়া টোটকা। একটি পাত্রে জল ফুটিয়ে তাতে এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল বা রুপোর পেপার ফেলে দিন। ওই ফুটন্ত জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এবার কালচে হয়ে যাওয়া রুপোর গয়নাগুলি জলের মধ্যে ডুবিয়ে রাখুন ২-৩ মিনিট। ফয়েলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় ময়লা ও কালচে ভাব নিমেষে কেটে যাবে। এরপর জল থেকে তুলে পরিষ্কার জলে ধুয়ে নিলেই গয়না চকচকে হয়ে উঠবে।

4 / 6

লেবু ও নুনের মিশ্রণ রুপোর ময়লা পরিষ্কার করতে দারুণ কাজ করে। একটি পাত্রে সামান্য লেবুর রস নিয়ে তার সঙ্গে পরিমাণমতো নুন ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণে রুপোর গয়না বা কয়েন ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর একটি ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। রুপোর গয়না নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে। (Photo Freepik)

5 / 6

কালো ছোপ দূর করতে ভিনিগার এবং বেকিং সোডার জুড়ি মেলা ভার। আধ কাপ সাদা ভিনিগারের সঙ্গে দুই চামচ বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণের মধ্যে রুপোর গয়নাগুলি প্রায় ২ থেকে ৩ ঘণ্টা ডুবিয়ে রাখুন। সময় পর গয়নাগুলি তুলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই দূর হবে সমস্ত কালচে দাগ। (Photo Freepik)

6 / 6

পারফিউম, বডি স্প্রে বা মেকআপ করার পর রুপোর গয়না পরবেন। রাসায়নিকের সংস্পর্শে রুপো দ্রুত কালো হয়ে যায়। স্নান করার সময় বা সাঁতার কাটার সময় অবশ্যই রুপোর গয়না খুলে রাখুন। (Photo Freepik)

Loading...
Unable to load recommendations.
Follow Us