AC-তে বেশিক্ষণ থাকলে কি মোটা হয়ে যাবেন? চিকিৎসকের কথা চমকে দেবে

তীব্র গরম থেকে বাঁচতে অফিস, বাড়ি কিংবা যাতায়াতের পথে আমরা এখন এসির (AC) ওপর অনেক বেশি নির্ভরশীল। কিন্তু দীর্ঘক্ষণ এসিতে থাকা কি সত্যিই ওজন বাড়িয়ে দেয়? এই প্রশ্নটি এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। কী বলছে চিকিৎসক?

|

Apr 06, 2026 | 7:33 PM

1 / 8
AC-তে বেশিক্ষণ থাকলে কি মোটা হয়ে যাবেন? চিকিৎসকের কথা চমকে দেবে

2 / 8

এসির আরামদায়ক পরিবেশে শরীর অলস হয়ে পড়ে এবং হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ইচ্ছে কমে যায়। এই কম সক্রিয়তা পরোক্ষভাবে ওজন বৃদ্ধিতে সাহায্য করে। Photo: Freepik

3 / 8

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং NCIB-র রিপোর্ট অনুযায়ী, সারাক্ষণ এসির কৃত্রিম তাপমাত্রায় থাকলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা সহ্য করার ক্ষমতা বা 'অ্যাডাপ্টেশন পাওয়ার' ধীরে ধীরে কমে যায়। Photo: Freepik

4 / 8

শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে গেলে সামান্য গরম বা আবহাওয়ার পরিবর্তনে শরীর দ্রুত অসুস্থ হয়ে পড়ে, যার ফলে শ্বাসকষ্ট বা ফিজিক্যাল স্ট্রেস বাড়তে পারে। Photo: Freepik

5 / 8

এসিতে থাকলে তৃষ্ণা কম পায়, ফলে ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে। সুস্থ থাকতে এসিতে বসেও প্রচুর পরিমাণে জল পান করা জরুরি। Photo: Freepik

6 / 8

টানা কয়েক ঘণ্টা এসিতে না বসে প্রতি ১-২ ঘণ্টা অন্তর এসি থেকে বেরিয়ে প্রাকৃতিক বাতাসে কিছুক্ষণ সময় কাটানো উচিত। Photo: Freepik

7 / 8

দীর্ঘক্ষণ এসিতে বসে কাজ করলে মাঝেমধ্যে উঠে স্ট্রেচিং বা হালকা ব্যায়াম করা প্রয়োজন যাতে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং মেটাবলিজম সচল থাকে। Photo: Freepik

8 / 8

শরীরকে সুস্থ রাখতে খুব কম তাপমাত্রায় এসি চালানো এড়িয়ে চলুন। মাঝারি তাপমাত্রায় এসি ব্যবহার করলে শরীরের ওপর চাপের পরিমাণ কম হয়। Photo: Freepik

Loading...
Unable to load recommendations.
Follow Us