
স্বপ্ন বিজ্ঞান অনুসারে, প্রতিটি স্বপ্ন কিছু না কিছু অর্থ তৈরি করে। প্রতিটি স্বপ্নের পিছনে একটি লুকনো অর্থ থাকে। অনেক সময় আমরা কিছু স্বপ্ন দেখি যা সারাদিন আমাদের মনে কাঁটার মতো বিঁধে থাকে আবার খুশিতে ডগমগ করে রাখে। যদি কোনও এক রাতের স্বপ্নে কালো বিড়াল দেখেন, তাহলে তার মানে কী হতে পারে, তা জানা আছে?

স্বপ্নে কালো বিড়াল দেখা: স্বপ্ন বিজ্ঞান অনুসারে, আপনি যদি আপনার স্বপ্নে একটি বিড়াল দেখেন তবে তার শুভ বা অশুভতা নির্ভর করে আপনি যে বিড়ালটি দেখেছেন তার রঙের উপর। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, যদি কোনও ব্যক্তি স্বপ্নে কালো বিড়াল দেখেন তবে তা একটি শুভ লক্ষণ। স্বপ্নে একটি কালো বিড়াল দেখার লক্ষণ হল, আগামী সময়ে আর্থিক সুবিধা পেতে পারেন আপনি।

অন্যদিকে, আপনি যদি স্বপ্ন দেখেন যে একটি কালো বিড়াল আপনাকে বা অন্য কাউকে আক্রমণ করছে, তবে তা অশুভ বলে বিবেচিত হয়। এটি অপ্রীতিকর কিছু ঘটনার আভাস হিসেবে সংকেতবার্তা হতে পারে। ভবিষ্যতে আপনার ওপর কোনও সংকট আসতে পারে, তার বার্তা হিসেবে এই স্বপ্নকে বিচার করা হয়। এছাড়া পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে বা অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

আপনি যদি স্বপ্নে একটি কালো বিড়াল দেখতে পান, তাহলে সেই ব্যক্তির উচিত শিবলিঙ্গকে জল দিয়ে অভিষেক করা। অভিষেক করার সময় ওম নমঃ শিবায় জপ করা। এমন প্রতিকারে শুভ ফল দিতে পারে। এবং জীবনের সমস্যাগুলি হ্রাস পাবে।

স্বপ্নে সাদা বিড়াল দেখা: স্বপ্ন বিজ্ঞানের মতে, এই ধরনের স্বপ্ন আগামী সময়ে ঝগড়ার ইঙ্গিত দেয়। অন্যদিকে, আপনি যদি আপনার স্বপ্নে একটি সাদা রঙের বিড়াল দেখে থাকেন তাহলেও আপনাকে সাবধান হতে হবে। কারণ এটি অর্থ ক্ষতির একটি সূচক হিসাবে বিবেচিত হয়। এছাড়াও, একটি বিড়ালের চেহারা স্পষ্টভাবে বোঝায় যে আপনার কারোর সঙ্গে ঝগড়া হতে পারে।