The Great Khali Happy Birthday: দ্য গ্রেট খালির হাফসেঞ্চুরি, ৫০তম জন্মদিনে জানুন কিছু অজানা তথ্য

প্রায় ৭.১ ফুটের এই দানবাকৃতির কুস্তিগিরের সামনে হার মেনেছে বিশ্বের তাবড় ক্রীড়াবিদরা। ভারতীয় এই কুস্তিগিরের চড়ে অজ্ঞান হয়েছেন নামীদামি কুস্তিগিররা। আজ জন্মদিন দ্য গ্রেট খালির (The Great Khali)। যাঁর ভালো নাম দলীপ সিং রানা। ১৯৭২ সালের ২৭ অগস্ট খালির জন্ম।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 27, 2022 | 7:45 AM

1 / 5
প্রায় ৭.১ ফুটের এই দানবাকৃতির কুস্তিগিরের সামনে হার মেনেছে বিশ্বের তাবড় ক্রীড়াবিদরা। ভারতীয় এই কুস্তিগিরের চড়ে অজ্ঞান হয়েছেন নামীদামি কুস্তিগিররা। আজ জন্মদিন দ্য গ্রেট খালির (The Great Khali)। যাঁর ভালো নাম দলীপ সিং রানা। ১৯৭২ সালের ২৭ অগস্ট খালির জন্ম। (ছবি-দ্য গ্রেট খালি ইন্সটাগ্রাম)

2 / 5
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান পালোয়ান দলীপ সিং রানা। অ্যাক্রোমেগালীতে ভোগার দরুণ অতিরিক্ত লম্বা তিনি। কুস্তিতে আসার আগে পঞ্জাব পুলিশে কর্মরত ছিলেন খালি। (ছবি-দ্য গ্রেট খালি ইন্সটাগ্রাম)

3 / 5
২০০০ সালে আমেরিকায় 'অল প্রো রেস্টলিং'-এ একজন পেশাদার কুস্তিগিরের ভূমিকায় অবতীর্ণ হন দলীপ। রিংয়ে তাঁর নাম হয় 'জায়ান্ট সিং'। (ছবি-দ্য গ্রেট খালি ইন্সটাগ্রাম)

4 / 5
২০০৬ সালে প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে WWE-তে চুক্তিপত্র সই করেন দ্য গ্রেট খালি। ২০০৭ সালে WWE-এর 'ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন' হন দলীপ সিং। (ছবি-দ্য গ্রেট খালি ইন্সটাগ্রাম)

5 / 5
 ২০১৫ সালে পঞ্জাবে কুস্তির স্কুল 'কন্টিনেন্টাল রেস্টলিং এন্টারটেইনমেন্ট' চালু করেন খালি। এরপর ২০১৭ সালে WWE-এর ইতিহাসে সর্বোচ্চ খেলোয়াড় হিসেবে ঘোষিত হয় দ্য গ্রেট খালির নাম। (ছবি-দ্য গ্রেট খালি ইন্সটাগ্রাম)

Follow Us