‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দার সঙ্গে কী কারণে মুখ দেখাদেখি বন্ধ হয় পরিচালক ডেভিডের?

David-Govinda Fight: একসময় ডেভিড ধাওয়ানের সঙ্গে দারুণ মধু সম্পর্ক ছিল গোবিন্দার। একসঙ্গে ১৭টি ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। 'হিরো নম্বর ওয়ান', 'কুলি নম্বর ওয়ান'-এর মতো ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। তারপর কী এমন ঘটল যে, ডেভিড তাঁর পুত্র বরুণ ধাওয়ানের বিয়েতেও ডাকেননি গোবিন্দাকে।

|

Feb 08, 2024 | 4:33 PM

1 / 8
একটা সময় গোবিন্দা ছিলেন পরিচালক ডেভিড ধাওয়ানের প্রিয় অভিনেতা। অনেকগুলি ছবিতে তাঁরা কাজ করেছিলেন পরিচালক-অভিনেতা জুটি হিসেবে।

2 / 8
১৭ বছর একসঙ্গে কাজ করেছিলেন এই পরিচালক-অভিনেতা জুটি। তারপর বিরাট বিবাদ ঘটে দু'জনের মধ্যে।

3 / 8
২০০৭ সালের কথা। ডেভিডের পরিচালনায় তৈরি হয় পার্টনার ছবিটি।

4 / 8
সেই ছবিতে কাজ করতে গিয়েই ডেভিডের সঙ্গে অসম্ভব অশান্তি হয় গোবিন্দার।

5 / 8
এতটাই তিক্ততা বেড়েছিল যে, ডেভিডের সঙ্গে ভবিষ্য়তে আর কোনও কাজ করতেই চাইছিলেন না গোবিন্দা।

6 / 8
পরিচালক-অভিনেতা অন্তর্দ্বন্দ্বের কারণে ছেলে বিরুণ ধাওয়ানের বিয়েতে গোবিন্দাকে ডাকেননি ডেভিড।

7 / 8
বিষয়টি নিয়ে কানাঘুষো হয়েছিল খুবই। কেরিয়ারের ১৭টি ছবি একসঙ্গে করলেন যাঁর সঙ্গে, সেই গোবিন্দাকে নিজের ছেলের বিয়েতেই ডাকলেন না ডেভিড?

8 / 8
কিন্তু অভিমানের সেই বরফ গলেছিল ২০২৩ সালে। সে বছরের এক দীপাবলির পার্টিতে এসেছিলেন ডেভিড ও গোবিন্দা দু'জনেই। মুখোমুখি দেখা হতেই রাগের বরফ সব গলে জল হয়ে যায়।

Follow Us