Train Ticket Rules for Children: চার বছরের বাচ্চাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, ট্রেনে কি আলাদা টিকিট কাটতে হবে?

Indian Railways child ticket rules: বড়দের টিকিট নিয়ে কোনও সমস্যা না থাকলেও, তবে অনেকেরই বিভ্রান্তি থাকে শিশুদের টিকিট নিয়ে। সঙ্গে যদি কোনও ছোট বাচ্চা থাকে তিন-চার বছরের, তাহলে তার জন্য কি আলাদা টিকিট কাটতে হবে? নাকি পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে? জেনে নেওয়া যাক রেলের নিয়মে কী বলে...

|

Jun 20, 2026 | 9:24 AM

1 / 9
দেশের জনগণের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন প্রায় ২ কোটি মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য দূরপাল্লা ও লোকাল ট্রেনের ওপর ভরসা করেন।

2 / 9
ট্রেনে ভ্রমণের জন্য সঠিক টিকিট (Train Ticket) থাকা বাধ্যতামূলক। এই নিয়ম সকলেরই জানা। টিকিট না থাকলে, টিটিই ধরলে জরিমানা, এমনকী জেল বা উভয় শাস্তিই হতে পারে।

3 / 9
বড়দের টিকিট নিয়ে কোনও সমস্যা না থাকলেও, তবে অনেকেরই বিভ্রান্তি থাকে শিশুদের টিকিট নিয়ে। সঙ্গে যদি কোনও ছোট বাচ্চা থাকে তিন-চার বছরের, তাহলে তার জন্য কি আলাদা টিকিট কাটতে হবে? নাকি পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে? জেনে নেওয়া যাক রেলের নিয়মে কী বলে...

4 / 9
 ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য আলাদা টিকিট কেনা বা বার্থ (আসন) বুকিং করা সম্পূর্ণ ঐচ্ছিক। অর্থাৎ, মা-বাবা চাইলে টিকিট কাটতে পারেন, আবার টিকিট না-ও কাটতে পারেন।

5 / 9
যদি কোনও শিশু তাঁর মা-বাবার কোলে বসে বা আসন শেয়ার করে ভ্রমণ করে, তবে তার জন্য কোনও টিকিট কাটার প্রয়োজন নেই। মা-বাবা বা অভিভাবকের সঙ্গেই সে বিনামূল্যে যাতায়াত করতে পারবে।

6 / 9
তবে দীর্ঘ যাত্রাপথের ক্ষেত্রে শিশুর আরামের কথা ভেবে অভিভাবকরা চাইলে সন্তানের জন্য একটি আলাদা টিকিট বুক করতে পারেন। তবে মনে রাখবেন, আলাদা সিট বুক করলে কিন্তু ওই শিশুর জন্য সম্পূর্ণ ভাড়া দিতে হবে।

7 / 9
পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য রেলের দুটি অপশন আছে। যদি শিশুর জন্য আলাদা কোনও আসন না নিতে চান, তবে টিকিট বুকিংয়ের সময় 'NOSB' (No Seat/Berth) অপশনটি বেছে নিতে হয়। এই ক্ষেত্রে যাত্রীকে অর্ধেক ভাড়া দিতে হয়।

8 / 9
যদি কেউ ৫ থেকে ১২ বছরের শিশুকে নিয়ে ভ্রমণ করেন এবং আরামদায়ক ভ্রমণের জন্য সম্পূর্ণ আলাদা কনফার্মড সিট বা বার্থ বুক করতে চান, সেক্ষেত্রে কিন্তু হাফ ভাড়ার নিয়ম খাটবে না। তখন প্রাপ্তবয়স্কদের মতোই শিশুর সিটের জন্যও পুরো ভাড়া গুনতে হবে।

9 / 9
ট্রেনে ভ্রমণের সময় শিশুদের সঠিক বয়স প্রমাণের জন্য প্রয়োজনীয় সরকারি নথি সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। টিটিই পরীক্ষার সময় চাইলে শিশুর জন্ম শংসাপত্র (Birth Certificate) অথবা পরিচয়পত্র (যেমন বয়স উল্লেখ থাকা কার্ড) সঙ্গে রাখুন, যাতে কোনও ঝামেলায় পড়তে না হয়।

Follow Us