Attack on BJP Candidate Malti Rava: মালতী রাভার নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ, ছবিগুলো দেখুন

Election Violence in Tufanganj 2026: বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে তুফানগঞ্জে। তুফানগঞ্জে বিজেপি প্রার্থী মালতী রাভার ভোট প্রচারে হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত হয়েছেন বিজেপির বুথ সভাপতি সহ দুই জন। মঙ্গলবার রাতে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 07, 2026 | 11:15 PM

1 / 8
তুফানগঞ্জের বিজেপি প্রার্থী মালতী রাভার ভোট প্রচারে হামলার অভিযোগ। আক্রান্ত বিজেপির বুথ সভাপতি।

তুফানগঞ্জের বিজেপি প্রার্থী মালতী রাভার ভোট প্রচারে হামলার অভিযোগ। আক্রান্ত বিজেপির বুথ সভাপতি।

2 / 8

বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে তুফানগঞ্জে। তুফানগঞ্জে বিজেপি প্রার্থী মালতী রাভার ভোট প্রচারে হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।

3 / 8

ঘটনায় আক্রান্ত হয়েছেন বিজেপির বুথ সভাপতি সহ দুই জন। মঙ্গলবার রাতে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়।

4 / 8

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তুফানগঞ্জ থানার পুলিশ।

5 / 8

অভিযোগ, সেই সময় আচমকাই বিজেপি প্রার্থীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। পালটা বিজেপির তরফে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে।

6 / 8

মুহূর্তের মধ্যেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত হন বিজেপির ৯/২০১ নম্বর বুথ সভাপতি মলয় দাস।

7 / 8

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেই তৃণমূল ও বিজেপির স্লোগান চলতে থাকে।

8 / 8

আক্রান্ত বিজেপির বুথ সভাপতিকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us