AI in the Cockpit: এবার পাইলট ছাড়াই উড়বে বিমান, আকাশপথে চমক দেখাবে মার্কিন প্রযুক্তি!

Merlin Labs: আকাশপথে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার চমক। পাইলটের সংকট মেটাতে মার্কিন স্টার্ট আপ 'মার্লিন ল্যাবস' সফলভাবে ওড়াল এআই চালিত পরীক্ষামূলক বিমান। ককপিটে প্রযুক্তির এই নতুন ব্যবহার নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে পাইলট ইউনিয়ন। তবে ট্রাম্প প্রশাসন সেই সিদ্ধান্ত সমর্থন করেছে। এই পরীক্ষায় খুশি মার্লিন ল্যাবসের কর্মীরা।

| Edited By: Moumita Das

May 25, 2026 | 7:06 PM

1 / 8
দৈনন্দিন শিল্পক্ষেত্রে কৃত্ৰিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রসারে বড় পদক্ষেপ নিল মার্কিন স্টার্টআপ কোম্পনি 'মার্লিন ল্যাবস'। চলতি সপ্তাহে একটি পরীক্ষামূলক বিমান ওড়ানোর মাধ্যমে তারা দেখিয়েছে যে, এআই-চালিত সিস্টেম পাইলটের বেশ কিছু কাজ অনায়াসেই এআই সামলাতে সক্ষম। (Credit - Getty Images)

2 / 8
বিশ্বজুড়ে বিমান শিল্পে পাইলটের ঘাটতি ও এয়ার ট্রাফিক ব্যবস্থার ওপর বাড়তে থাকা চাপের মাঝেই এই পরীক্ষাটি চালানো হল। বর্তমানে এআই-চালিত বিমান যাত্রার প্রতি গোটা বিশ্বের বিমান সংস্থাগুলির আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। (Credit - Getty Images)

3 / 8
এই বিশেষভাবে প্লেনটিকে ওড়ানোর সময় 'টেস্ট পাইলট' ম্যাট ডায়মন্ড বিমানটিকে নিজে হাতে নিয়ন্ত্রণ করেননি। মৌখিক অনুমতি পাওয়ার পর এআই সিস্টেমটি নিজে থেকেই বিমানের গতিপথ পরিবর্তনের মতো অত্যন্ত জটিল ও জরুরি নির্দেশগুলির নিখুঁতভাবে কার্যকর করে। (Credit - Getty Images)

4 / 8
মার্লিন ল্যাবসের কর্তারা স্বীকার করেছেন যে, সম্পূর্ণ পাইলটবিহীন বিমান এখনই চালু হচ্ছে না। সংস্থার বর্তমান লক্ষ্য হলো মানব পাইলটদের পুরোপুরি সরিয়ে দেওয়া নয়, বরং মানুষের পাশাপাশি এই এআই সিস্টেম ব্যবহার করে ভরসা বাড়িয়ে তোলা। (Credit - Getty Images)

5 / 8
এই সিস্টেমে 'ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং' বা এনএলপি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা এয়ার ট্রাফিক কন্ট্রোলের বার্তা সহজে বুঝতে পারে। এর মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে বিমান পরিচালনায় কৃত্ৰিম বৃদ্ধিমত্তা কিভাবে পাইলটদের সাহায্য করবে, তা দেখানো। (Credit - Getty Images)

6 / 8
আমেরিকার পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকীকরণ অংশ হিসেবে কৃত্ৰিম বুদ্ধিমত্তা ব্যবহারের সমর্থন করেছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি। তিনি জানান, এআই মানুষের জায়গা নেবে না কিন্তু তা মানুষের সাহায্য করবে। (Credit - Getty Images)

7 / 8
আমেরিকা ও কানাডার পাইলটদের বড় সংগঠন 'এয়ার লাইন পাইলট অ্যাসোসিয়েশন' - এর সভাপতি ক্যাপ্টেন জেমস অ্যামব্রোসি জানান, প্রযুক্তিগত উন্নতি অবশ্যই স্বাগত। তবে এই আধুনিক প্রযুক্তি ককপিটে থাকা সুপ্রশিক্ষিত ও অভিজ্ঞ পাইলটদের বিকল্প কখনোই হতে পারে না। (Credit - Getty Images)

8 / 8
বাণিজ্যিক উড়ানের ক্ষেত্রে দুজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটের উপস্থিত থাকাই হলো আকাশপথের যাত্রীদের নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি। পাইলটদের ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে, মানুষের বুদ্ধির কাছে এআই কিছুই নয়। সেটি কখনোই মানুষের বিকল্প নয়। (Credit - Getty Images)

Follow Us