
রণবীর কাপুর, একবার স্কুলে বেধরক মার খেয়েছিলেন, যে স্মৃতি তিনি আজও ভুলতে পারেননি। তখনকার দিনে স্কুলে শাসন করা যেত।

দিনদিন পাল্টে গিয়েছে পরিস্থিতি। এখন পাল্টেছে স্কুলের নিয়ম। এখন আর কারও গায়ে হাত দেওয়া যায় না। সেই প্রসঙ্গেই মুখ খুলতে দেখা যায় রণবীরকে।

কপিল শর্মা শোয়ে এসে এমনই মন্তব্য করেছিলেন রণবীর কাপুর। তু ঝুটা ম্যায় মক্কার ছবির প্রচারে এসে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় রণবীর কাপুরকে।

যা শুনে রীতিমত অবাক কপিল। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে অ্যানিম্যাল ছবিতে। সেখানেই রণবীর কাপুরের লুক চর্চিত। স্কুলের দাপটও চোখে পড়ে।

ছবির পর্দায় বহুবার স্কুল ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তবে বাস্তব জীবনে তাঁর সঙ্গে কী ঘটে জানেন?

আমি সব সময় শেষ বেঞ্চে বসতাম। আমি দুষ্টু ছেলে ছিলাম। আমি বারান্দায় দুষ্টুমি করছিলাম। হঠাৎ ওপরে দেখি প্রিন্সিপাল দাঁড়িয়ে। আমাদের স্কুলে আমাদের খুব মারা হতো।

রণবীর আরও বলেন, এখন তো বাচ্চাদের বকাও যায় না। উনি আমার কান ধরে বারান্দাতেই সপাটে চড় মারেন। তারপর আমায় টানতে টানতে ক্লাসে বনিয়ে এলেন।

এরপর সেই প্রিন্সিপাল রণবীরকে প্রশ্ন করেছিলেন, তিনি কী করছিলেন বারান্দায়, রণবীর তখন বলেছিলেন, তিনি বন্ধুর চশমা পরে গিয়েছিল, সেটা তুলতে গিয়েছিলেন।