
আজ ভাইফোঁটা (Bhai Phota)। ভাই-বোনের ভালোবাসার এই বিশেষ দিনে আজ দারুণ একটা ব্যাপার ঘটেছে। জ্যোতিষীরা বলছেন, আজ তুলা রাশিতে সূর্য আর বুধ একসঙ্গে মিলে তৈরি করেছে এক শক্তিশালী ‘বুধাদিত্য রাজযোগ’। আর এর ফলে উৎসবের আনন্দ যেন ডবল হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, এই বিরল যোগের জেরে পাঁচটি রাশির জীবনে আজ বড়সড় সুখবর আসতে চলেছে।
কী বলছেন জ্যোতিষবিদরা? কাদের কপাল খুলছে?
কর্কট রাশি
আজকের দিনটা জন্য এই রাশির জাতক জাতিকাদের জন্য ফাটাফাটি দিন! আটকে থাকা কাজগুলো হুড়মুড় করে এগোবে। ব্যবসার দিক থেকেও দারুণ খবর আসতে চলেছে। পকেটে টাকার জোর বাড়বে। শত্রুরা আজ আপনার ধারেকাছে ঘেঁষতে পারবে না। বন্ধুদের সঙ্গে মিলে কোনও কাজ করলে, তাতে চোখ বুজে সাফল্য পাবেন। এমনকী নতুন কোনও ব্যবসার প্ল্যান থাকলে, সেটাও আজ পাশ হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন জ্যেতিষবিদরা।
সিংহ রাশি
আপনাদের আজকের পুরো ফোকাস থাকবে পরিবার আর বাড়ির দিকে। ঘরের জন্য দরকারি বেশ কিছু জিনিস আজ কেনাকাটা হতে পারে। অফিসে আপনার কাজ দেখে সবাই খুশি হবে। যারা পড়াশোনা করছেন, তাঁদের পরীক্ষায় ভালো ফল হওয়ার দারুণ সুযোগ রয়েছে। আর যদি ব্যবসা বাড়ানোর কোনও প্ল্যান থেকে থাকে, তবে তাতে এবার জোরদার গতি আসবে।
তুলা রাশি
বাড়িতে আজ একেবারে উৎসবের মেজাজ। দারুণ কোনও সুখবর পেতে পারেন। নিজের চেষ্টায় বড় কোনও সাফল্য আসার সুযোগ তৈরি হয়েছে। আত্মীয় ও পরিবারের সবার সঙ্গে সম্পর্ক আরও মিষ্টি হবে। আপনার কথা বলার ধরন আর হাসিমুখে আজ সবার মন জয় করে নেবেন আপনি। বাড়িতে নতুন কোনও অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হতে পারে।
মকর রাশি
আজকের দিনটা আপনার জন্য রীতিমতো লাকি। চাকরি আর ব্যবসা, দুই জায়গাতেই লাভের মুখ দেখবেন। অফিসে আপনার কদর বাড়বে, আসতে পারে নতুন সুযোগ। রোজগার বাড়ানোর চেষ্টাও আজ সফল হবে। পুরোনো কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ মিটে গিয়েছে দেখে মনে দারুণ স্বস্তি পাবেন।
কুম্ভ রাশি
অফিসে আজ আপনাদেরই দিন! কাজের জায়গায় দারুণ ফল পাবেন। বড় কর্তাদের সঙ্গে আজ ভালো কথাবার্তা হতে পারে। ব্যবসার নতুন প্রস্তাবও পাশ হয়ে যেতে পারে। পরিবারের পুরো সাপোর্ট আপনি পাবেন। চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর রয়েছে। সব মিলিয়ে আপনাদের আয় বাড়ার স্পষ্ট ইঙ্গিত রয়েছে আজকের দিনে।
বিশেষ দ্রষ্টব্য (Disclaimer): এই প্রতিবেদনে দেওয়া রাশিফলের তথ্যগুলি সম্পূর্ণভাবে জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। দৈনন্দিন জীবনে এর প্রয়োগ বা জীবনের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা জ্যোতিষীর পরামর্শ নিন। প্রতিবেদনটি শুধুমাত্র পাঠকদের সাধারণ তথ্য ও আগ্রহের কথা মাথায় রেখে প্রকাশ করা হয়েছে।