AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vishwakarma Jayanti 2024: আজই বিশ্বকর্মার জন্মদিন! সব কাজে উন্নতি ও সাফল্য পেতে করুন এই ‘বিশেষ’ কাজ

Hindu Rules: বিশ্বের স্রষ্টা বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের দ্বারকা শহর, রাবণের লঙ্কাপুরী, ব্রহ্মার পুষ্পক রথ, বিষ্ণুর সুদর্শন চক্র, মহাদেবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র তৈরি করেছিলেন। কথিত আছে, পুরীর জগন্নাথ মন্দির ও জগন্নাথ মূর্তিও নির্মাণ করেছিলেন তিনি। হিন্দুমতে, এদিন বিশ্বকর্মাকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে বেশ কিছু বিশেষ কাজ করা উচিত।

Vishwakarma Jayanti 2024: আজই বিশ্বকর্মার জন্মদিন! সব কাজে উন্নতি ও সাফল্য পেতে করুন এই 'বিশেষ' কাজ
| Updated on: Feb 22, 2024 | 12:17 PM
Share

ভাবছেন মাঘ মাসে আবার বিশ্বকর্মা পুজো কোথায় পালিত হচ্ছে? হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে, মহাবিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার তথা স্থপতি হলেন বিশ্বকর্মা। পঞ্জিকার মতে, মাঘ মাসের ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির চিরকুমার বিশ্বকর্মা। আর এই বিশেষ দিনটিকেই বিশ্বকর্মা জয়ন্তী হিসেবে পালন করা হয়ে থাকে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এবছর বিশ্বকর্মা জয়ন্তী পালিত হচ্ছে আজই, ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এদিনে বিশ্বকর্মার আশীর্বাদ পেতে ভক্তরা ব্যবসার ক্ষেত্র, দোকান, কারখানা, বা কর্মক্ষেত্রে মূর্তি বা ছবি রেখে পুজো করার রীতি রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন যন্ত্রকেও পুজো করা হয়ে থাকে। বিশ্বাস করা হয়, কারখানা বা কর্মক্ষেত্রের বিভিন্ন যন্ত্রের মধ্যেই বিশ্বকর্মা বিরাজ করেন। বিশ্বের স্রষ্টা বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের দ্বারকা শহর, রাবণের লঙ্কাপুরী, ব্রহ্মার পুষ্পক রথ, বিষ্ণুর সুদর্শন চক্র, মহাদেবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র তৈরি করেছিলেন। কথিত আছে, পুরীর জগন্নাথ মন্দির ও জগন্নাথ মূর্তিও নির্মাণ করেছিলেন তিনি। হিন্দুমতে, এদিন বিশ্বকর্মাকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে বেশ কিছু বিশেষ কাজ করা উচিত।

বিশ্বকর্মা জয়ন্তীর দিন কোন কোন কাজগুলি করবেন?

– ধর্মীয় বিশ্বাস অনুসারে বিশ্বকর্মা জয়ন্তীর দিন বিভিন্ন আচার-অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিশ্বকর্মার আরাধনা করা উচিত। যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর সঙ্গে বিশ্বকর্মা পুজো করলে শুভ ফল পাওয়া যায়। মনে রাখবেন বিশ্বকর্মা পুজো সবসময় সকালে পালন করা উচিত।

– বিশ্বকর্মা জয়ন্তীর দিন পুজো করার সময় আগে থেকেই পুজোর উপকরণ জোগাড় করে রাখুন। ভগবান বিশ্বকর্মার ছবি বা মূর্তি ছাড়াও জল ভর্তি পাত্র, অক্ষত, ফুলের মালা, ফল, চন্দন, ধূপ, প্রদীপ, সুপারি ও হলুদ সরষে রেখে দিন।

– মাথায় রাখবেন, ভগবান বিশ্বকর্মার আরাধনা করার আগে, প্রথমে শ্রীহরির পুজো করা উচিত। হাতে ফুল ও অক্ষত নিয়ে ‘ওম আধার শক্তিতে নমঃ’, ‘ওম কুমায় নমঃ’, ‘ওম অনন্তম নমঃ’, ‘ওম পৃথিব্যয় নমঃ’, ‘ওম শ্রী সৃষ্টনিয় সর্বসিদ্ধায় বিশ্বকর্মায় নমো নমঃ’ মন্ত্র জপুন। তারপর চারদিকে অক্ষত ছড়িয়ে দিন।

– আপনি যদি ভগবান বিশ্বকর্মার উপাসনা করেন তাহলে চার দিকে হলুদ সরষে ছড়িয়ে দিন। তারপর হাতে রক্ষাকবচ হিসেবে লালা সুতো বেঁধে দিন। কথিত আছে যে এই কাজ করলে বাড়িতে দেবতার বাস হয়, নেগেটিভি শক্তিও বজায় থাকে।

– এছাড়াও বিশ্বকর্মা জয়ন্তীর দিনে ১১০০, ২১০০, ৫১০০ বা ১১০০০ শব্দ জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই পুরোহিতের সাহায্য নিতে পারেন।

Follow Us