Black Cat and Superstition: অন্য কোনও পশু নয়, শুধু বিড়াল রাস্তা টপকালেই অশুভ হয় কেন?

Spirituality: বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম নিয়ম মেনে চলাকে কুসংস্কার করে বলে মনে করা হয়। আবার এই কুসংস্কারই অনেকসময় অন্ধবিশ্বাসে পরিণত হয়। কিন্তু সব কুংসংস্কারই কুসংস্কার নয়, রয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক কারণও।

Black Cat and Superstition: অন্য কোনও পশু নয়, শুধু বিড়াল রাস্তা টপকালেই অশুভ হয় কেন?

| Edited By: দীপ্তা দাস

Jun 16, 2023 | 7:30 AM

বিড়াল পথ কাটলে মানুষ কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে যায়। দুর্ঘটনা এড়াতে পথ বদলে অন্য রাস্তায় যাত্রা করেন। বিশ্বাস করা হয় যে যদি একটি বিড়াল পথ অতিক্রম করে তবে সেই পথ দিয়ে যাওয়া উচিত নয়। আর যদি উপেক্ষা করা হয়, তাহলে দুর্ঘটনা বা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কালো বিড়াল দেখলে আরও আতঙ্ক চেপে বসে। কালো বিড়াল রাস্তা কাটলে অশুভ বলে মনে করেন অনেকেই। তাই বিড়ালের রঙ নিয়েও রয়েছে কুসংস্কার।

কালো বিড়াল ও সাদা বিড়াল পথ অতিক্রম করা থেকে বিভিন্ন অর্থ পাওয়া যায়। বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম নিয়ম মেনে চলাকে কুসংস্কার করে বলে মনে করা হয়। আবার এই কুসংস্কারই অনেক সময় অন্ধবিশ্বাসে পরিণত হয়। কিন্তু সব কুংসংস্কারই কুসংস্কার নয়, রয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক কারণও।

বিড়াল সম্পর্কে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। তবে শুধু ভারতেই নয় বিশ্বের অনেক দেশেই প্রচলিত রয়েছে। কোথাও বিড়ালকে শুভ আবার কোথাও অশুভ বলে মনে করা হয়। কেন বিড়াল পথ অতিক্রম করলে থমকে যাওয়া হয়, আবার অশুভ শক্তি এড়াতে রাস্তায় থুতু ফেলে সেই রাস্তা দিয়ে এগিয়ে যাওয়া হয়। বিশেষ করে কালো বিড়াল রাস্তা কাটলে অনেকবেশি অশুভ বলে ধরে নেওয়া হয়।

শুধু বিড়ালই কেন?

বিড়ালকে অশুভ মনে করার কোনও বৈজ্ঞানিক কারণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অনেকেই কালো বিড়ালকে অশুভ বলে মনে করে। একইভাবে, সাদা বিড়ালের ক্ষেত্রে শুভ ও অশুভ লক্ষণ প্রচলিত রয়েছে। রাস্তা পারাপারের সময় থামার ক্ষেত্রে, এই রীতি রাতের জন্য বিশেষ করে শুরু হয়েছিল। আসলে আগেকার যুগে যখন বিদ্যুত ছিল না, তখন পথে কোনও শব্দ হলেই মানুষ থেমে যেতেন। সেই সময় কোনও বন্য প্রাণী রাস্তা পার হলে সে নিশ্চিন্তে রাস্তা পার হয়ে যেতে পারে। তাতে ওই প্রাণী নিজে থেকে কোনও ক্ষতি বা হামলা হানতে পারে না। কোনও রকম ক্ষতি না করেই রাস্তা অতিক্রম করে চলে যায়। ধীরে ধীরে এই নিয়ম কালো বিড়ালের সঙ্গে যুক্ত হয়েছিল। এর পেছনেও ছিল বিশেষ কারণ।

কালো বিড়াল কেন অশুভ?

কয়েক দশক আগে ইঁদুরের কারণে প্রায়ই প্লেগ রোগ ছড়িয়ে পড়ে মহামারির আকার ধারণ করে। এই মহামারির জেরে হাজার হাজার মানুষ মারা যেত। বিড়ালের প্রধান খাদ্য ইঁদুর। তাই বিড়ালের মাধ্যমে মানুষের মধ্যে এই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায়, বিড়াল থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই যেখানেই বিড়াল দেখা যেত, সংক্রমণের হাত থেকে বাঁচতে কিছুক্ষণের জন্য একটি জায়গায় দাঁড়িয়ে থাকা হত। বিড়াল চলে যাওয়ার পর ফের রাস্তায় চলাচল শুরু করতেন পথচারীরা।

Follow Us