
সবাই চায় নিজের আখেরটি গোছাতে। টাকা-পয়সা কীভাবে হাতে আসবে, তা নিয়ে চিন্তার অন্ত নেই। সচ্ছ্বলভাবে জীবনযাপন কাটাতে কে না চায়? তাই দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে চলে অনেকেই। শুধু তাই নয়, দিনরাত পরিশ্রম করেও পরিশ্রমের ফল পান না। ভাগ্য ও পরিশ্রম একসঙ্গে যদি জোট বাঁধে, তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। পরিশ্রমের ফল না পেলে ভাগ্যকে উন্নত করতে অনেকেই নানা রকম নামী-দামি রত্ন ধারণ করেন। যা বেশ ব্যয়বহুল ও দুর্মূল্য। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পাইরাইট রত্ন বেশ উপকারী। পাইরাইট হল সূর্যের রত্ন। এই সুন্দর ও উজ্জ্বল রত্ন ধারণ করলে ঘরে সমৃদ্ধি ও সম্পদ চুম্বকের মতো আকর্ষণ করে। তাই এই বিশেষ ও সস্তার রত্ন কীভাবে উপকারে লাগে ও কী কী সুযোগ-সুবিধা এনে দেয়, তা জেনে রাখুন এখানে…
– রত্নশাস্ত্র অনুসারে, যে ব্যক্তি সিদ্ধান্ত নিতে খুব দ্বিধাগ্রস্ত করেন, বুঝতে পারেন না কোন কাজে কী করবেন, তাহলে তাঁর অবিলম্বে পাইরাইট রত্ন ব্যবহার করা উচিত। জ্যোতিষমতে, এই পাথর ধারণ করলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এর ব্যবহারে ব্যক্তির মধ্যে ভিতরে সাহস বৃদ্ধি হবে দিন দিন।
– পাইরাইট ব্যবহার করলে ধারককে সমৃদ্ধি ও সম্পদ পরিপূর্ণ হয়ে সাফল্যের পথে নিয়ে যাবে। শুধু ধারণ করলেই হবে তাই নয়, আলমারির যেখানে টাকা-পয়সা সঞ্চয় করে রাখেন, সেখানে রাখলেও তার সমস্যা মিটে যাবে।
– যদি কোনও ব্যক্তি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন বার বার, তবে অফিসে পাইরাইট রাখা উচিত। এতে নেতিবাচক শক্তি দূর হয়, ব্যবসা বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এই সস্তার রত্ন ব্যবহার করলে ব্যবসায় প্রচুর আয় বৃদ্ধি হতে পারে। তবে মনে রাখবেন, অফিসে শুধু সোনালি রঙের পাইরাইট রাখতে পারেন। মিটিং যেখানে করেন সেই জায়গায় এই পাথর রাখতে পারেন।
– ঋণের বোঝা যদি দিন দিন বেড়েই চলে, তাহলে ওই ব্যক্তির অবিলম্বে সোনার পাইরাইট ব্যবহার করা উচিত। গোল্ডেন পাইরাইট ব্যবহার করলে ধীরে ধীরে ঋণ থেকে মুক্তি পায়। এর জন্য বাড়ির এমন জায়গায় রাখতে হবে যেখানে কেউ তা দেখতে না পারে।