Kulik Kaal Sarp Dosh: জীবন কাটছে নরকের মতো! ভয়ানক কুলিক কাল সর্প দোষের কোপে পড়েছেন কিনা, বুঝবেন কীভাবে?

Hinduism: কুলিক কাল সর্পযোগের কোপে পড়লে ব্যক্তির মুখে কখনও সুন্দর কথা ফোটে না। স্বাভাবিক কথাবার্তাতেও ব্যক্তির মধ্যে ছটফটানির লক্ষণ দেখা যায়। ছোটখাটো বিষয় নিয়ে তুমুল তর্ক-বিবাদে পরিণত হয়।

Kulik Kaal Sarp Dosh: জীবন কাটছে নরকের মতো! ভয়ানক কুলিক কাল সর্প দোষের কোপে পড়েছেন কিনা, বুঝবেন কীভাবে?

| Edited By: দীপ্তা দাস

Jul 11, 2023 | 8:30 PM

কালসর্প যোগের ১২টি প্রধান প্রকারের মধ্যে, কুলিক কালসর্প যোগ হল দ্বিতীয়। এই যোগে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করে। এছাড়া অন্যান্য গ্রহ দ্বিতীয় ঘর থেকে অষ্টম ঘরে অবস্থান করে। শাস্ত্র অনুসারে, এই যোগের কোপে আক্রান্ত ব্যক্তিকে জীবনে অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি পারিবারিক অবস্থাও বিশৃঙ্খল হয়ে পড়ে। এমনকি বিয়েতেও প্রচুর বাধা সৃষ্টি করে. একাধিক বিয়ে করেও যদি না টেঁকে তাহলে বুঝতে হবে আপনার ঘাড়ে এই ভয়ানক কাল সর্প দোষের যোগ দেখা গিয়েছে। সন্তানদের সুখের ক্ষেত্রেও বাধা তৈরি হয়। কুলিক কাল সর্পযোগের কোপে পড়লে ব্যক্তির মুখে কখনও সুন্দর কথা ফোটে না। স্বাভাবিক কথাবার্তাতেও ব্যক্তির মধ্যে ছটফটানির লক্ষণ দেখা যায়। ছোটখাটো বিষয় নিয়ে তুমুল তর্ক-বিবাদে পরিণত হয়।

এই দোষে যাঁরা ভুগছেন তাঁরা শুধু বন্ধুদের দ্বারা প্রতারিত হন তাই নয়, বরং ভুল লোকের দ্বারা প্রতারিত ও বন্ধুত্ব গড়ে ওঠে। তাই বন্ধুত্ব করার আগে অবশ্যই পরামর্শ করুন। যদি কোনও ব্যবসা করে থাকেন, তাহলেপ্রচুর লড়াই করতে হতে পারে। প্রতিটি পদক্ষেপে বিপদের হাতছানি দেখা দিতে পারে।

প্রতিকার

এই দোষে আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন শ্রী হনুমান চালিসা পাঠ করা উচিত। শনিবার সন্ধ্যায় হনুমানজির মূর্তির সামনে তেলের প্রদীপ জ্বালাতে হবে।শ্রাবণ মাসে অভিষেক করলেও দোষের প্রশান্তি ঘটে। যদি আপনি পড়ুয়া হন, তাহলে বিদ্যার দেবী সরস্বতীর বীজ মন্ত্রগুলি জপ করা উচিত। কেশরের তিলক লাগানোও এই ব্যক্তিদের জন্য ভালো। গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। যদি না পারেন তাহলে মোবাইলে শুনে শুনেও মন্ত্র আওড়াতে পারেন, উপকার পাবেন।

Follow Us