Good Luck Tips: সব মনের ইচ্ছে পূরণ করে এই ফুল! শনিবার কোন দেবতার পায়ে দিলেই খুলে যাবে ভাগ্য?ps

Saturday Remedies: শাস্ত্রমতে, শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। মানুষের প্রতিটি কাজের হিসেব তো রাখেনই, কর্মফল প্রদান করেন তিনিই। এছাড়া জন্মকুণ্ডলীতে শনির শুভ প্রভাব পড়লে তিনি ভিখারী থেকে রাজার আসনে বসতে পারেন। রাশিতে শনি শুভ অবস্থানে না থাকলে বা শনিদেব রুষ্ট হন, তাহলে দীর্ঘসময় ধরে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই শনিদেবকে তুষ্ট করতে শনিবার ছোট ছোট পদক্ষেপ নেওয়া উচিত।

Good Luck Tips: সব মনের ইচ্ছে পূরণ করে এই ফুল! শনিবার কোন দেবতার পায়ে দিলেই খুলে যাবে ভাগ্য?ps

Jun 08, 2024 | 7:26 PM

সনাতন ধর্ম মতে, সপ্তাহের সাত দিনই কোনও না কোনও দেবতাকে উৎসর্গ করা হয়। সেই হিসেবে শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। প্রতি শনিবার অনেতেই বিশেষ আচার মেনে শনিপুজো করে থাকেন। মনে করা হয়, শনিবার আচারও রীতি মেনে শনিদেবের আরাধনা করা হলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন। শাস্ত্রমতে, শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। মানুষের প্রতিটি কাজের হিসেব তো রাখেনই, কর্মফল প্রদান করেন তিনিই। এছাড়া জন্মকুণ্ডলীতে শনির শুভ প্রভাব পড়লে তিনি ভিখারী থেকে রাজার আসনে বসতে পারেন। রাশিতে শনি শুভ অবস্থানে না থাকলে বা শনিদেব রুষ্ট হন, তাহলে দীর্ঘসময় ধরে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই শনিদেবকে তুষ্ট করতে শনিবার ছোট ছোট পদক্ষেপ নেওয়া উচিত। শাস্ত্র অনুসারে, শনিবার শনিদেবের সঙ্গে সূর্যদেবের পুজো করা হলে জীবনে সম্মান, সুখ ও সমৃদ্ধিলাভ করতে কোনও অসুবিধা হবে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতি শনিবার যদি কানের বা কাঠকরবী ফুল নিয়ে প্রতিকার মেনে চলেন, তাহলে  জীবনে কখনও ফিরে তাকাতে হবে না। ভাগ্য উজ্জ্বল হবে তরতরিয়ে।

শনিবার কানের ফুলের একটি ছোট প্রতিকার করুন

– জ্যোতিষশাস্ত্র অনুসারে, বিবাহিত জীবনে সমস্যা দেখা দিলে বা বিবাহিত জীবনের সুখ কমে গেলে, শনিবার কানের ফুলের এই প্রতিকার আপনার সম্পর্কের বন্ধন আরও জোড়ালো ও মজবুত হয়ে থাকে। এর জন্য শনিবার কানের গাছের মূলে জল নিবেদন করুন। এরপর কানের গাছের কাণ্ডের চারপাশে একটি লাল রঙের কাপড় জড়িয়ে একটি গাঁট বেঁধে দিন। এই প্রতিকার মেনে চললে বিবাহিত জীবন মধুর হয়। সম্পর্ক আগের মতই মজবুত থাকবে।

–  বাড়িতে ধনসম্পত্তি ও  সমৃদ্ধি বজায় না থাকলে, জীবনে প্রতিদিন সমস্যা ও ঝামেলা দেখা দিলে, তবে শনিবার স্নান করার পরে সূর্যদেবকে এক পাত্র জল অর্পণ করুন। এ সময় পাত্রে কানের ফুল রেখে দিতে পারেন। এতে শনিদেবের পাশাপাশি সূর্যদেবও প্রসন্ন হবেন। ঘরে নেতিবাচকতা আসবে না।

এর সঙ্গে কানের গাছের পুজো করলেও সব ইচ্ছা পূরণ হয়। সূর্য দেবতা ও শনিদেবের আশীর্বাদ পেতে চইলে, তাহলে কানের গাছের পুজো করলে ঘরে সুখ, সমৃদ্ধি ও সমৃদ্ধি আসে।

Follow Us