
জ্যোতিষশাস্ত্রে শুক্র (Venus) গ্রহকে ধরা হয় সুখ, সমৃদ্ধি আর প্রেমের প্রতীক। যার ওপর শুক্র তুষ্ট থাকে, তার জীবন রাজকীয় হতে সময় লাগে না। আগামী ২০ মে ২০২৬ তারিখে এই শুক্র গ্রহ প্রবেশ করছে আর্দ্রা নক্ষত্রে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই নক্ষত্রের অধিপতি হল রাহু। আর রাহু মানেই হল হঠাৎ কিছু পাওয়া। শুক্র আর রাহুর এই বিশেষ মিলনের ফলে কিছু মানুষের ভাগ্য একেবারে ম্যাজিকের মতো বদলে যেতে চলেছে।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই সময়টা অনেকের জন্য ‘লটারি’ পাওয়ার মতো হতে পারে। বিশেষ করে যাঁরা মিডিয়া, গ্ল্যামার জগত বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের পকেটে আসবে মোটা টাকা। আটকে থাকা কাজ যেমন চটজলদি হবে, তেমনই নতুন আয়ের রাস্তা খুলে যাবে।
কোন ৪ রাশির কপাল খুলছে?
বৃষ রাশি (Taurus): এই রাশির জাতকদের জন্য সময়টা স্বপ্নের মতো। অনেক দিন ধরে কোথাও টাকা আটকে থাকলে তা এবার হাতে আসবে। অফিসে আপনার পদোন্নতির সুযোগ রয়েছে। যাঁরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁরা এখন পা বাড়াতে পারেন। ব্যক্তিগত জীবনেও সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটবে।
কন্যা রাশি (Virgo): আপনার জন্য এই সময়টা মূলত আর্থিক স্বস্তির। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। যদি কোথাও বিনিয়োগ করে থাকেন, তবে সেখান থেকে বড় লাভ পাওয়ার সম্ভাবনা আছে। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, যা আপনার কেরিয়ারের জন্য ভালো হবে। পরিবারে কোনও শুভ কাজ সম্পন্ন হতে পারে।
তুলা রাশি (LIBRA): শুক্রের প্রভাবে আপনার ভাগ্যের চাকা এবার ঘুরবে। বিশেষ করে যাঁরা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করছেন, তাঁদের জন্য বড় সুখবর আসতে পারে। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। অনেক দিনের কোনও পুরনো ইচ্ছে এবার পূরণ হতে পারে।
মীন রাশি (PISCES): আপনার জীবনে এখন বসন্ত। পুরনো সব ঝামেলা মিটে গিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। দাম্পত্য কলহ মিটে গিয়ে ভালোবাসা বাড়বে। সৃজনশীল কাজের জন্য আপনি বড় কোনও প্ল্যাটফর্ম পেতে পারেন। সব মিলিয়ে মীন রাশির জন্য মে মাসের শেষ দিকটা হবে মনে রাখার মতো।
জ্যোতিষ মতে এই সংযোগ খুবই শক্তিশালী। তাই সুযোগ হাতছাড়া না করে নিজের কাজে মন দিন, বাকিটা গ্রহের ফের!