Hair in Food: তরকারি বা ম্যাগি খেতে গিয়ে বারবার চুল মুখে পড়ছে?  তাহলে সাবধান হোন আজ থেকেই

Shakun Shashtra: সবচেয়ে বেশি বিরক্তিকর হল খাবার খেতে গিয়ে মুখের মধ্যে চুল পড়া। অনেকসময় দোকান থেকে খাবার বা মিষ্টি কিনলেও ছোট-বড় মাপের চুল পাওয়া যায়। আর তারপরেই খাবার খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। মেজাজ যায় খিঁচড়ে। এমন ঘটনা ঘটলে এড়িয়ে যাওয়া হয় বেশিরভাগ সময়।

Hair in Food: তরকারি বা ম্যাগি খেতে গিয়ে বারবার চুল মুখে পড়ছে?  তাহলে সাবধান হোন আজ থেকেই

| Edited By: দীপ্তা দাস

Jun 13, 2024 | 5:53 PM

দুপুরের খাবার বা রেস্তোরাঁয় গিয়ে অনেকসময় নানা সমস্যায় পড়তে হয়। বাড়ির রান্নাতেও থাকে সমস্যা। নুন  বা ঝাল কমবেশি হওয়া নিয়ে তো রোজকার সমস্যা। কিন্তু সবচেয়ে বেশি বিরক্তিকর হল খাবার খেতে গিয়ে মুখের মধ্যে চুল পড়া। অনেকসময় দোকান থেকে খাবার বা মিষ্টি কিনলেও ছোট-বড় মাপের চুল পাওয়া যায়। আর তারপরেই খাবার খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। মেজাজ যায় খিঁচড়ে। এমন ঘটনা ঘটলে এড়িয়ে যাওয়া হয় বেশিরভাগ সময়। কিন্তু খাবারে চুল পড়ার ঘটনাকে জ্যোতিষশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়।

খাবারের মধ্যে মাঝে মাঝে চুল পড়া একটি সাধারণ ব্যাপার। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, খাবার খাওয়ার সময় চুল পড়া সবসময়ই অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। কিন্তু ঘন ঘন চুল পড়া কী কী অশুভ ইঙ্গিত দেয়, তা জেনে নিন এখানে…

খাবারে চুল পড়া কীসের ইঙ্গিত?

শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির খাবার থেকে বারবার মুখে চুল পড়তে থাকে, তাহলে কোনও বড়সর আর্থিক ক্ষতি বা সঙ্কট দেথা দিতে পারে। পাশাপাশি যে কোনও ব্যক্তির জীবনে নেগেটিভ শক্তিবৃদ্ধি হতে পারে। তাই এমন ঘটনা ঘটলে আগে থএকে সতর্ক থাকুন। যে কোনও আর্থিক লেনদেন থেকে দূরে থাকুন।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি খাবারে বারবার চুল পড়ে যায় তাহলে বুঝতে হবে, এটি রাহুর অশুভ প্রভাবের ইঙ্গিত। রাহুর অশুভ শক্তির প্রভাবে মানসিক অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। গোটা সংসার ধ্বংস হতে পারে।

শাস্ত্র অনুসারে, যদি খাবার থেকে বারবার চুল মুখে পড়ে, তাহলে স্বাস্থ্য ভালো যাবে না। তাই কঠিন রোগের শিকার হওয়ার আগে সাবধান থাকুন।

শাস্ত্র অনুসারে, যদি পছন্দের খাবার থেকে চুল পাওয়া যায়, তালে তা পিতৃদোষের লক্ষণ। যদি এই বিরক্তিকর ঘটনা পিতৃপক্ষের সময় ঘটে থাকে, তাহলে পূর্বপুরুষরা আপনার উপর ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করা হয়। তাই এমন হলে পূর্বপুরুষের শান্তির জন্য পুজো করা উচিত।

Follow Us