AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OmDayal Group of Institutions: ক্লাসরুম থেকেই পেশাগত দুনিয়া জেনে নেওয়ার সুযোগ দিচ্ছে ওমদয়াল গ্রুপ অব ইন্সটিটিউশন, WBJEE-র কাউন্সেলিং-এ বেছে নিন সঠিক প্রতিষ্ঠান

শুধুমাত্র ট্রেন্ড অনুসারে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়া কখনই উচিৎ নয় একজন পড়ুয়ার। শিক্ষা প্রতিষ্ঠানের মান, শিক্ষক-শিক্ষিকাদের অভিজ্ঞতা, ল্যাবরেটরির সুবিধা, চাকরি পাওয়ার সুযোগ সবদিক বিবেচনা করতে হবে। ক্যাম্পাসের পরিবেশ, নতুন গবেষণার সুযোগের কথাও মাথায় রাখতে হবে।

OmDayal Group of Institutions: ক্লাসরুম থেকেই পেশাগত দুনিয়া জেনে নেওয়ার সুযোগ দিচ্ছে ওমদয়াল গ্রুপ অব ইন্সটিটিউশন, WBJEE-র কাউন্সেলিং-এ বেছে নিন সঠিক প্রতিষ্ঠান
Image Credit: TV9 Bangla
| Updated on: Jul 16, 2026 | 12:51 PM
Share

শুধুই কি ইঞ্জিনিয়ারিং! ‘জয়েন্ট এন্ট্রান্স’ হল স্বপ্নপূরণের প্রবেশিকা। কেরিয়ার তথা ভবিষ্যৎ জীবনটা কেমন হবে, তা ঠিক হয়ে যায় একটা ছোট্ট ‘চয়েসে’ই। ভালো র‌্যাঙ্ক, ভালো নম্বর থাকলেও সঠিক প্রতিষ্ঠান বাছতে ভুল হলেই বদলে যায় অনেক কিছু। হাতছাড়া হয় সুযোগ। হবু ইঞ্জিনিয়ার, হবু আর্কিটেক্ট হোক বা ফার্মাসিস্ট, সবার জন্যই এটা সত্যি। পড়ুয়াদের এই সংশয়ে দিশা দেখাচ্ছে ‘ওমদয়াল গ্রুপ অব ইন্সটিটিউশন’। বৃহত্তর পাঠের সুযোগ খুলে দিচ্ছে এই প্রতিষ্ঠান।

জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ হলে শুধুমাত্র একটা দরজা খুলে যায় পরীক্ষার্থীদের সামনে। বাকি রাস্তাটা চলার জন্য কাউন্সেলিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক কলেজ, ইঞ্জিনিয়ারিং-এর সঠিক শাখা বাছতে হবে বিচক্ষণতার সঙ্গে। কোনও ট্রেন্ডে গা ভাসালে চলবে না। একজন পড়ুয়া কী চান, কী ভালোবাসেন, কোনটায় স্বচ্ছন্দ, কোন পথে এগোনোর ইচ্ছা, সবটাই মাথায় রেখে বাছতে হবে কলেজ।

Large Image Omdayal 3

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স-এর কাউন্সেলিং প্রক্রিয়ার মধ্যে অনেকগুলি বিষয় থাকে। রেজিস্ট্রেশন, সিট অ্যালটমেন্ট, ফি পেমেন্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ভর্তি প্রক্রিয়া। এই প্রত্যেকটি স্তরই খুব গুরুত্বপূর্ণ। কোথাও একটু ভুল হলে ভর্তির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তবে এবার একাধিক সুযোগ পেতে চলেছেন পড়ুয়ারা।

শুধুমাত্র ট্রেন্ড অনুসারে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়া কখনই উচিৎ নয় একজন পড়ুয়ার। শিক্ষা প্রতিষ্ঠানের মান, শিক্ষক-শিক্ষিকাদের অভিজ্ঞতা, ল্যাবরেটরির সুবিধা, চাকরি পাওয়ার সুযোগ সবদিক বিবেচনা করতে হবে। ক্যাম্পাসের পরিবেশ, নতুন গবেষণার সুযোগের কথাও মাথায় রাখতে হবে। কারণ এই সবকটা বিষয়ই একজন পড়ুয়ার ভবিষ্যতের পথ তৈরি করে। আগামী জীবনটা কেমন হবে, তা নির্ধারণ করে।

ইঞ্জিনিয়ারিং-এর সঠিক শাখা বেছে নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রতি আগ্রহ বেড়েই চলেছে। বর্তমানে এর পরিধি কেবল সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যেই সীমাবদ্ধ নেই, এআই, সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে কাজের সুযোগ অনেক বেড়েছে। ই-কমার্সেও রয়েছে সুযোগ। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মতো মূল শাখাগুলোও অটোমেশন, রোবোটিক্স বা স্মার্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বৃহত্তর কাজের সুযোগ রয়েছে।

Large Image Omdayal 2

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন সবক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠেছে। আর এই বদলের প্রভাব পড়েছে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ক্ষেত্রেও। শিক্ষা প্রতিষ্ঠানগুলি হাতে-কলমে কাজ শেখা, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টার্নশিপের সুযোগ, গবেষণার সুযোগের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। শুধুমাত্র তাঁদের প্রথম চাকরির জন্য নয়, পেশাগত জীবনের জন্য সার্বিকভাবে তৈরি করে দিচ্ছে প্রতিষ্ঠানগুলি।

জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং-এ যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের পছন্দের তালিকায় অন্যতম এই ওমদয়াল গ্রুপ অব ইন্সটিটিউশন। ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। এই কলেজে পড়ার অভিজ্ঞতাই হয় একেবারে অন্যরকম। থিয়োরি বা পাঠ্যবইয়ের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, ল্যাবরেটরিতে শেখার সুযোগ এই প্রতিষ্ঠানে অনেক বেশি। শুধু সিলেবাসে মুখ গুঁজে থাকা নয়, টেকনিক্যাল ওয়ার্কশপ, সেমিনার, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এই প্রতিষ্ঠানের মান বাড়িয়েছে অনেকটাই। ক্লাসরুমের পাশাপাশি বাস্তব পেশাগত জীবনের অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বেরতে পারবেন পড়ুয়ারা।

বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা, টিমওয়ার্ক, নেতৃত্বের দক্ষতা অর্জন করতেও সক্ষম করে এই দিকগুলি। ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশন বিশ্বাস করে যে, সঠিক কাউন্সেলিং পড়ুয়াদের আরও ভালো অ্যাকাডেমিক ফলাফলের দিকে নিয়ে যায়। প্রতিনিয়ত শেখার মানসিকতা, পেশাগত জীবনে অভিযোজন ক্ষমতা তৈরি করতেও সাহায্য করে এই প্রতিষ্ঠান। তাই কেরিয়ারের কথা মাথায় রেখে কাউন্সেলিং-এই নিতে হবে সঠিক সিদ্ধান্ত।

Follow Us