AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Card: রেশন কার্ড থাকলেই মিলবে না রেশন! এই নিয়ম না মানলেই বন্ধ হতে পারে সুবিধা, কী করবেন জেনে নিন

Ration Card E-KYC: এর আগেও আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণ, ডিজিটাইজেশন এবং e-KYC-র মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাই করা হয়েছে। খাদ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর নাগাদ PDS ব্যবস্থা থেকে প্রায় ৫ কোটি ৮০ লক্ষ রেশন কার্ড বাদ দেওয়া হয়েছিল।

Ration Card: রেশন কার্ড থাকলেই মিলবে না রেশন! এই নিয়ম না মানলেই বন্ধ হতে পারে সুবিধা, কী করবেন জেনে নিন
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 04, 2026 | 2:14 AM
Share

নয়া দিল্লি: রেশন কার্ড (Ration Card) আছে, অথচ ছয় মাস কোনও রেশন তোলেননি? তাহলে কিন্তু আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট (Ration Card Deactivated) হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি আপাতত রেশন তুলতে পারবেন না। জানা গিয়েছে, দেশে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ‘নিষ্ক্রিয়’ রেশন কার্ড সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করার প্রক্রিয়া শুরু হতে পারে শীঘ্রই। তবে এর অর্থ এই নয় যে রেশন কার্ড বাতিল হয়ে যাবে।

কাদের রেশন কার্ড নিষ্ক্রিয় হতে পারে?

যে রেশন কার্ডের মাধ্যমে গত ছ’মাস ধরে রেশন তোলা হয়নি, মূলত সেগুলিকেই ‘ইনঅ্যাক্টিভ’ বা নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ধরনের কার্ড প্রথমেই স্থায়ীভাবে বাতিল করা হবে না। বরং সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করা হতে পারে।

এরপর সংশ্লিষ্ট উপভোক্তাদের নিজেদের রেশন কার্ড এবং রেশন পাওয়ার যোগ্যতা প্রমাণ করার জন্য তিন মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় যাচাই এবং e-KYC সম্পূর্ণ করে কার্ড ফের সক্রিয় করার সুযোগ থাকবে।

কেন এই পদক্ষেপ?

PDS বা গণবণ্টন ব্যবস্থার ডেটাবেস আরও নির্ভুল করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। ডেটাবেসে কোনও ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে কি না, মৃত ব্যক্তির নাম থেকে গিয়েছে কি না, কোনও উপভোক্তা অন্যত্র চলে গিয়েছেন কি না কিংবা অযোগ্য কোনও ব্যক্তির নাম তালিকায় রয়েছে কি না, সেগুলি চিহ্নিত করাই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।

আগেও হয়েছে রেশন কার্ড যাচাই

এর আগেও আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণ, ডিজিটাইজেশন এবং e-KYC-র মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাই করা হয়েছে। খাদ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর নাগাদ PDS ব্যবস্থা থেকে প্রায় ৫ কোটি ৮০ লক্ষ রেশন কার্ড বাদ দেওয়া হয়েছিল।

প্রক্রিয়া নিয়ে প্রশ্নও উঠছে

তবে ‘ইনঅ্যাক্টিভ’ কার্ড সাময়িকভাবে বন্ধ করার এই প্রক্রিয়া নিয়ে কিছু বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর রাজেন্দ্রন নারায়ণনের বক্তব্য, প্রথমেই কোনও উপভোক্তার কার্ড নিষ্ক্রিয় করার পরিবর্তে তিনি কেন রেশন তুলছেন না, তা স্থানীয় স্তরে যাচাই করা প্রয়োজন।

কোনও ব্যক্তি অন্যত্র চলে গিয়েছেন, নাকি অন্য কোনও কারণে রেশন তুলতে পারছেন না, সেটি খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ করা উচিত বলে তাঁর মত।

e-KYC হয়েছে তো?

খাদ্য দফতরের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই পর্যন্ত প্রায় ৯০.৬৪ শতাংশ রেশন উপভোক্তার e-KYC সম্পূর্ণ হয়েছিল। ফলে রেশন কার্ডধারীদের নিজেদের e-KYC সম্পূর্ণ হয়েছে কি না, তা যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিন রেশন না তুলে থাকলে কার্ডের বর্তমান স্ট্যাটাস এবং e-KYC সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখা প্রয়োজন।

Follow Us