Vaibhav Suryavanshi: ১৫ বছরের বৈভবের জন্য আলাদা ড্রেসিংরুম, ভারতের ইংল্যান্ড সফরে বিশেষ নিয়ম আনল ইসিবি!

ENG vs IND: আন্তর্জাতিক সফরের আগে ইতিমধ্যেই ভারত 'এ' দলের হয়ে প্রস্তুতি সেরে ফেলেছেন বৈভব। কয়েক দিন আগেই শ্রীলঙ্কার এ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি, সেই ইনিংসে ছিল একটি ১১ বলে হাফ সেঞ্চুরিও।

Vaibhav Suryavanshi: ১৫ বছরের বৈভবের জন্য আলাদা ড্রেসিংরুম, ভারতের ইংল্যান্ড সফরে বিশেষ নিয়ম আনল ইসিবি!
বৈভব সূর্যবংশী।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 25, 2026 | 2:43 PM

কলকাতা: মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টি২০ ম্যাচে ভারতের জার্সিতে মাঠে নামতে পারেন এই কিশোর ব্যাটার। যদি তা হয়, তবে তিনি হয়ে উঠবেন ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ভাঙবেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulakr) ৩৭ বছরের পুরোনো রেকর্ড। তবে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সফরে তাঁর জন্যই একটি বিশেষ নিয়ম এনেছে ইসিবি, যা ইতিমধ্যেই চর্চার কারণ হয়ে উঠেছে।

ইংল্যান্ডে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত। সেই সিরিজটি আইসিসি-র অধীনে হওয়ায় সেখানে কড়া সুরক্ষা ও সেফগার্ডিং নীতি ব্যবহার কড়া হচ্ছে। আইসিসি ও ইসিবির নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী কোনও ক্রিকেটার প্রাপ্তবয়স্ক ক্রিকেটারদের সঙ্গে এক ড্রেসিংরুম শেয়ার করতে পারবে না। ফলে, বৈভবকে প্রতি ম্যাচেই আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে।

তবে ম্যাচ চলাকালীন ভারতীয় দলের ড্রেসিংরুমে থাকতে কোনও বাধা নেই তাঁর। টিম মিটিং, ম্যাচের সময় টিমমেটদের সঙ্গে থাকতে পারবেন বৈভব। শুধুমাত্র ম্যাচের আগে বা পরে পোশাক পরিবর্তনের সময় আলাদা ব্যবস্থা করা হবে। যদিও, এই নিয়ম ইংল্যান্ডে নতুন না হলেও ভারতে যেহেতু এই বিষয়ের একদমই চল নেই, তাই বৈভব একটু হলেও অপ্রস্তুত হতে পারে।

তবে আন্তর্জাতিক সফরের আগে ইতিমধ্যেই ভারত ‘এ’ দলের হয়ে প্রস্তুতি সেরে ফেলেছেন বৈভব। কয়েক দিন আগেই শ্রীলঙ্কার এ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি, সেই ইনিংসে ছিল একটি ১১ বলে হাফ সেঞ্চুরিও। শুক্রবার ও রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। খুব সম্ভবত, সেখানেই ভারতের জার্সিতে অভিষেক ঘটাতে চলেছেন বৈভব।

Follow Us