FIFA World Cup, Michael Olise: ট্রাম্প পথ প্রদর্শক, আমেরিকার পথে হেঁটে কার্ড প্রত্যাহারের আবেদন ফ্রান্সের!

France Football Federation: এই বিশ্বকাপে তিনি ভাল ফর্মেই আছেন। বিশ্বকাপ ২০২৬-এ ৫ খানা অ্যাসিস্ট করেছেন ওলিসে, যা এই বিশ্বকাপে সর্বোচ্চ। ১৯৯৪ সালের পর কোনও এক ফুটবলার এক বিশ্বকাপে এতগুলো অ্যাসিস্ট করেছেন। আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই ১৯৭০ বিশ্বকাপে পেলের করা ৬ অ্যাসিস্ট করার রেকর্ড স্পর্শ করবেন ওলিসে।

FIFA World Cup, Michael Olise: ট্রাম্প পথ প্রদর্শক, আমেরিকার পথে হেঁটে কার্ড প্রত্যাহারের আবেদন ফ্রান্সের!
মাইকেল ওলিসেImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 07, 2026 | 1:35 PM

আমেরিকা : কি অবস্থা ! শেষে কিনা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পথে হাঁটছে বিশ্বকাপে (FIFA World Cup) খেলতে আসা বাকি দেশ গুলো? দিন কয়েক আগেই আমেরিকার (USA) ফুটবলার বালোগান (Balogun) লাল কার্ড দেখেন বসনিয়ার বিরুদ্ধে হওয়া ম্যাচে। এরপর এই ঘটনা নিয়ে জলঘোলা হয় প্রচুর। ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে (Jianni Infantino) ফোন করেন ও এই লাল কার্ড নিয়ে পুনর্বিবেচনা করতে বলেন। যার ফলে বালোগানের লাল কার্ড তুলে নেয় ফিফা। এবার সেই রাস্তাতেই হাঁটল ফ্রান্স।

কী ঘটেছে?

এবার ফ্রান্স এই সুবিধে কাজে লাগাতে চাইছে। প্যারাগুয়ের বিরুদ্ধে ফ্রান্সের মাইকেল ওলিসে হলুদ কার্ড দেখেছিলেন। ম্যাথিয়াস গালারজার সঙ্গে সংঘর্ষ হয় ওলিসের। গালারজা অভিযোগ করেন, তাঁর মুখে মারা হয়েছে কিন্তু রিপ্লেতে দেখা যায়, ওলিসে গালারজার জার্সি টেনে ধরেছিলেন কিন্তু মারেননি । তবুও তাঁকে কার্ড দেখানো হয়েছে। এবার ফ্রান্সের দাবি, যদি বালোগানের লাল কার্ডের সাসপেনশন তুলে নেওয়া যায়, তাহলে ওলিসের হলুদ কার্ডও তুলে নেওয়া যায়। এই হলুদ কার্ডও বাতিল করতে পারে ফিফা। তাই আবেদন করেছে ফ্রান্স, যাতে আগামী ম্যাচে তিনি খেলতে পারেন।

কেন ওলিসেকে নিয়ে জোর করছে ফ্রান্স?

ফ্রান্স দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ওলিসে। এই বিশ্বকাপে তিনি ভাল ফর্মেই আছেন। বিশ্বকাপ ২০২৬-এ ৫ খানা অ্যাসিস্ট করেছেন তিনি, যা এই বিশ্বকাপে সর্বোচ্চ। ১৯৯৪ সালের পর কোনও এক ফুটবলার এক বিশ্বকাপে এতগুলো অ্যাসিস্ট করেছেন। আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই ১৯৭০ বিশ্বকাপে পেলের করা ৬ অ্যাসিস্ট করার রেকর্ড স্পর্শ করবেন তিনি।

ফরাসি ফুটবল ফেডারেশন মনে করছে, রেফারির ভুল সিদ্ধান্তের ফলে যেভাবে ভুগছে ফ্রান্স, তা থেকে ফিফাই বাঁচাতে পারে তাঁদের। তবে সব নজর এখন ফিফার দিকে। যদি ফ্রান্সের আবেদন ফিফা মেনে নেয়, তাহলে কোনও চিন্তা নেই কিন্তু আবেদন খারিজ হয়ে গেলেই, মরক্কোর বিরুদ্ধে সাবধান থাকতে হবে ওলিসেকে।

Follow Us