AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফুটবল আপডেট

ফুটবল আপডেট

জোগো বোনিতো। সুন্দর খেলা ফুটবল। আর বাংলা ও বাঙালির কাছে, সব খেলার সেরা। সেটা বিশ্বকাপই হোক, ইউরো, কোপা আমেরিকা, ফুটবল খেলাটাই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট যাই হোক। বিদেশি ক্লাব ফুটবলেও আগ্রহ রয়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। মেসি-রোনাল্ডো বিতর্কও চলে। ফুটবল এতটাই প্রিয়। ভারতীয় ফুটবলেও নানা টুর্নামেন্ট রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ড কাপ, সুপার কাপ। তেমনই বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিদ্বন্দ্বিতা কলকাতা ডার্বি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল খেলা যে কোনও টুর্নামেন্ট, বয়সভিত্তিক স্তরেও আকর্ষণে ভাটা পড়ে না। জাতীয় ফুটবল দলের খেলায় হারিয়ে যায় যাবতীয় প্রতিদ্বন্দ্বিতা। তখন আর কেউ বিশেষ কোনও ক্লাবের নয়, দেশের সম্মানের লড়াইয়ে নামেন। সমর্থকদের কাছেও সমস্ত ফুটবলা সে সময় সমান। তাঁর ভারতীয় দলের ফুটবলার। আর প্রত্যেকে দেশকেই সমর্থন করেন।

Read More

ISL 2026-27: আইএসএল সম্প্রচারে নতুন সংযোজন ইউটিউব, ফ্রিতে দেখানো হবে ম্যাচ?

Indian Super League: এই বছর খেলছে মোট ১৩টি দল। ২০২৫-২৬ মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ জিতে আইএসএলে প্রমোশন পেলেও পার্টিসিপেশন ফি মেটাতে ব্যর্থ হয় ডায়মন্ড হারবার এফসি। তাই এবার তারা অংশগ্রহণ করতে পারবে না ও পয়েন্ট টেবিলে সবার শেষে থাকবে। ২০২৭-২৮ মরশুমে তাদের আবার আইএফএল খেলতে হবে।

IFA Shield Final Ticket: ছাড়া হল আইএফএ শিল্ড ফাইনালের টিকিট, তবে রয়েছে একটি বিশেষ নির্দেশ…

Kolkata Derby: এখন বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত যুবভারতী স্টেডিয়াম। ৩ ও ৬ অক্টোবর ছিল ভারত বনাম ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ। এরপরেই আগামীকাল খেলা হবে আইএফএ শিল্ড ফাইনাল। আগামীকাল ফাইনালও কি ডুরান্ড ফাইনালের মতো একতরফা হবে? নাকি পাল্টা ঝড় তুলে মশাল নেভাবে মোহনবাগান?

Lionel Messi Last Match: বিদায় আর্জেন্টিনা! শেষ ম্যাচে গোল করেই নীল-সাদা জার্সিকে বিদায় জানালেন মেসি

Argentina vs Benin: মেসির শেষ ম্যাচে ৩-০ জিতে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। আর কি চাই? চাই তো অনেক কিছুই। পরীক্ষায় ভাল নম্বর, ভাল স্যালারি, সময়ে ঘুম, সুস্বাস্থ্য - কিন্তু জীবনের গোলমালে অনেক কিছুই পাওয়া যায় না। ঠিক যেমন, আর নীল-সাদা জার্সিকে কোনও কঠিন সময়ে পরিত্রান করতে দেখা যাবে না কোনও লিওনেল মেসিকে।

India vs Uruguay Scorecard: নুনেজদের গোল উপহার, উরুগুয়ের বিরুদ্ধে বৃষ্টিভেজা মাঠে পা হড়কাল ভারত!

India vs Uruguay: যুবভারতীতে বাজ পড়ার জন্য খেলা বন্ধ থাকে ৩৫ মিনিট। তাই ফিফার নিয়ম অনুযায়ী কেউ মাঠে থাকতে পারবেন না। ২৫ মিনিটের মাথায় খেলা থামিয়ে দিয়েছেন রেফারি। ভারতের হয়ে গোল দিয়েছেন অনিরুদ্ধ থাপা। কিন্তু এরপরেই ভারতের ভুল।

India vs Uruguay Scorecard: শেষ হল ম্যাচ, ডিফেন্সের ভুলে উরুগুয়ের বিরুদ্ধে ৬ গোল হজম ভারতের!

India vs Uruguay: গত ৩ তারিখ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ভারত। সেই ম্যাচ ৪-০ ফলে হারতে হয় খালিদ জামিলের ছেলেদের। সেই ইতিহাস ভুলেই আজ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আজ ভারতের মুখোমুখি উরুগুয়ে। আজ কি ভারত অঘটন ঘটাতে পারবে? বিস্তারিত জানতে চোখ রাখুন TV9 বাংলায়।

Lionel Messi: ফেয়ারওয়েল নয়, মেসিকে বেনিনের বিরুদ্ধে খেলিয়ে লক্ষ টাকা আয়ের ভাবনা ফেডারেশনের?

Argentina vs Benin: আর্জেন্টিনার হয়ে মেসির কেরিয়ার অসাধারণ সাফল্যে ভরা। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফাইনালিসীমা - তিনই এসেছে মেসির সময়ে। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি।

Lionel Messi Farewell Match: আজ আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলবেন মেসি, কোথায় দেখবেন ম্যাচ?

Argentina vs Benin: ২০২২ বিশ্বকাপ জয়ের পর ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু হেরে যায় স্পেনের কাছে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মেসি। এর কিছুদিন পরেই প্রয়াত হন মেসির বাবা হোর্হে। তারপরেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

East Bengal Match: পাহাড়ে ধস নামাল ইস্টবেঙ্গল, ডুরান্ডের মতো শিল্ডের নিষ্পত্তিও ডার্বিতেই!

IFA Shield 2026: গতকাল প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে টাইব্রেকারে ৪-৩ ফলে হারিয়েছিল মোহনবাগান। আজ লাল-হলুদের সেভেন ষ্টার পারফরম্যান্স। কিন্তু এখানে ফেভারিট ইস্টবেঙ্গলই। কারণ, মোহনবাগানের সব ভাল হলেও ফিনিশিং কিন্তু সমস্যা বাড়াচ্ছে। সেখানে এই ইস্টবেঙ্গলকে রোখা যাচ্ছে না।

India vs Uruguay: ক্লাবের জার্সিতে যাদের দেখতে খরচ প্রায় ৫০০০ টাকা, সেই আরায়ুহো-গিমেনেজদের দেখার সুযোগ ১৯৯ টাকায়!

Ronald Araujo: দুই দলের এই তফাৎই বুঝিয়ে দিচ্ছে কোথায় কত এগিয়ে উরুগুয়ের দল। কেন আজ তাদের এই সাফল্য। যদিও এই ম্যাচে খেলতে আসছেন না রিয়াল মাদ্রিদের অধিনায়ক ভালভের্দে। যতই হোক, উরুগুয়ে ২ বারের বিশ্বকাপজয়ী দল।

Cristiano Ronaldo: ‘রোনাল্ডোর জন্য দলের দরজা সর্বদা খোলা…’, বড় কথা পর্তুগাল কোচ জেসুসের

Portugal Football Team: নেশন্স লিগের একটি ম্যাচে পর্তুগাল মহাতারকা রোনাল্ডোকে শুরু থেকে মাঠে নামাননি জেসুস। এমনকি গোটা ম্যাচেও মাঠে নামানো হয়নি সিআর সেভেনকে। ২০০৮ সালের পর পর্তুগালের কোনও ম্যাচে বেঞ্চে থাকা সত্বেও ৯০ মিনিট খেলা হল না রোনাল্ডোর। এরপরেই পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রিয়াধ ফিরে যান রোনাল্ডো।