AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: ISL শুরুর আগেই ইস্টবেঙ্গলে ক্লাব-ইনভেস্টর সম্পর্কে চিড়! নীতুকে পাল্টা দিলেন আদিত্য!

East Bengal Tension: আইএসএলের হোম ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে চেয়েছে ইস্টবেঙ্গল। যা একেবারেই না-পসন্দ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে হোম ম্যাচ দেখতে না যাওয়ার কথা বলছেন তিনি। কিশোর ভারতীতে দর্শকসংখ্যা কম। সদস্যদের পর্যাপ্ত টিকিট দিতে পারবে না ক্লাব।

East Bengal: ISL শুরুর আগেই ইস্টবেঙ্গলে ক্লাব-ইনভেস্টর সম্পর্কে চিড়! নীতুকে পাল্টা দিলেন আদিত্য!
চাপানউতোর চলছে Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 8:15 PM
Share

কলকাতা: ইমামির সঙ্গে কি ইস্টবেঙ্গলের চুক্তি ভাঙতে চলেছে? আইএসএল শুরুর আগে ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকারের ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে ঘিরে ময়দানে জল্পনা। বছর চারেক আগে লাল-হলুদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা হিসেবে গাঁটছড়া বাঁধে ইমামি। এই সম্পর্কের সূত্র গড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝেই টিমের জন্য বরাদ্দ বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করতেন ক্লাব কর্তারা। ভালো ফুটবল দল গড়তে এর আগে বাজেট বাড়িয়েওছেন বিনিয়োগকারী সংস্থার কর্তারা। এমনকি দল পরিচালনার ক্ষেত্রেও ক্লাবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে গিয়েছে ইমামি। বৃহস্পতিবার বিকেলে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর হঠাৎই বিচ্ছেদের সুর! 

আইএসএলের হোম ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে চেয়েছে ইস্টবেঙ্গল। যা একেবারেই না-পসন্দ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে হোম ম্যাচ দেখতে না যাওয়ার কথা বলছেন তিনি। কিশোর ভারতীতে দর্শকসংখ্যা কম। সদস্যদের পর্যাপ্ত টিকিট দিতে পারবে না ক্লাব। এ ছাড়া অন্যান্য স্পনসরারদেরও টিকিট দেওয়া অসম্ভব। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। এই ঘটনার রেশ ধরেই দেবব্রত সরকার বলে দিয়েছেন, ‘ইমামির কাজে আমরা কৃতজ্ঞ। কারণ কঠিন সময়ে ওরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তবে ওঁরা আমাদের প্রায়ই বলে থাকেন, খেলাধূলায় ওঁদের বিশেষ আগ্রহ নেই। ধার্মিক বিষয়েই ওঁদের ফোকাস। আমাদের বিকল্প ইনভেস্টর খোঁজার কথা বলেছেন। যতদিন না বিকল্প হিসেবে কাউকে পাচ্ছি, ওঁরা ইনভেস্ট করতে রাজি।’ 

এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে ঘিরেই তোলপাড় ময়দান। আইএসএল শুরুর আগে হঠাৎই বিচ্ছেদের গুঞ্জন লাল-হলুদে! এর আগেও ইস্টবেঙ্গলে এসেছেন নামী ইনভেস্টর। কিন্তু কেউই দীর্ঘদিন থাকেনি। সে দিক থেকে ইমামির মেয়াদ বেশি। তবে এই ইমামির সঙ্গে এর আগেও বিচ্ছেদের হাওয়া উঠেছে। সে সব ক্ষেত্রেও ক্লাবের শীর্ষ কর্তার মন্তব্য নিয়ে দু’পক্ষে চাপানউতোর। শেষ পর্যন্ত বিচ্ছেদ হতে হতে হয়নি। এ বারও কি তেমনই হবে? নাকি, এ বার চরম বার্তাই মিলছে? 

বিনিয়োগকারী সংস্থার কর্তা আদিত্য আগরওয়াল টিভি নাইন বাংলাকে বললেন, ‘আমি ওঁর মন্তব্য শুনিনি। তবে এই সম্পর্ক অন্য রকম ভাবে হয়। শুধুমাত্র টাকার সম্পর্ক হয় না। আমাদের সম্পর্ক টাকার চেয়ে অনেক উঁচুতে। ইস্টবেঙ্গল ক্লাব খেলতে থাকবে। যতদিন না ক্লাব আমাদের বারণ করছে, আমরা বিনিয়োগ করে যাব।’ ময়দানে অবশ্য জোর গুঞ্জন ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের দূরত্ব বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। বিনিয়োগকারী সংস্থার মনোভাবে নাকি খুশি নয় ক্লাবের একাংশ। অদূর ভবিষ্যতে এই সম্পর্ক কোনদিকে গড়ায় সে দিকেই তাকিয়ে ময়দান।

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?