AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA in West Bengal: খাস কলকাতায় থাকছে NIA টিম, বাংলার ভোটে নজিরবিহীন পদক্ষেপ

West Bengal Election 2026: কমিশনের মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী, পুলিশ পর্যবেক্ষকরা তো আছেনই। আর মঙ্গলবার রাতে বাংলায় আসছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র টিম। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যে আসছে এনআইএ-র টিম।

NIA in West Bengal: খাস কলকাতায় থাকছে NIA টিম, বাংলার ভোটে নজিরবিহীন পদক্ষেপ
বাংলায় আসছে এনআইএ টিমImage Credit: AI Generated Image
| Edited By: | Updated on: Apr 28, 2026 | 5:15 PM
Share

কলকাতা: প্রতি ১০০ জনে একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে বাংলায়। বিপুল কেন্দ্রীয় বাহিনী (Central Force) রাজ্য়ের অলিতে-গলিতে ঘোরাফেরা করছে। কড়া নজরদারিতে ভোট (WB Election 2026) হচ্ছে বাংলা। প্রথম দফার ভোটে কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই ভোট হয়েছে। ৯৩ শতাংশ ভোট পড়েছে। এবার দ্বিতীয় দফা। এবার আরও কড়া নিরাপত্তা।

সাত জায়গায় মোতায়েন এনআইএ

কমিশনের মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী, পুলিশ পর্যবেক্ষকরা তো আছেনই। আর মঙ্গলবার রাতে বাংলায় আসছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র টিম। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যে আসছে এনআইএ-র টিম।

মোট ৭টি জায়গায় মোতায়েন থাকবে এনআইএ টিম। হুগলি, কসবা, ভাঙড়, বর্ধমান, নদিয়া, বারুইপুর, বিষ্ণুপুরে মোতায়েন রাখা হবে কেন্দ্রীয় সংস্থা। অতীতের ভোটে হিংসার রেকর্ড মাথায় রেখে ভাঙড়ের নাম রাখা হয়েছে তালিকায়। খাগড়াগড়-কাণ্ডের কথা মাথায় রেখে বর্ধমানেও থাকছে এনআইএ। এছাড়া খাস কলকাতার কসবায় থাকবে এনআইএ টিম। আজ, মঙ্গলবার রাতেই পৌঁছে যাবে এনআইএ আধিকারিকরা।

কালিয়াচক-কাণ্ডে তদন্ত করছে এনআইএ

সম্প্রতি মালদহের কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখার ঘটনায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দেয়। এরপর এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেওয়া হয়।

Follow Us