Ranveer-Deepika: অন্তঃসত্ত্বা অবস্থায় রণবীরকে নিয়ে মুম্বই ছাড়লেন দীপিকা! আচমকা কোথায় গেলেন?
Ranveer Singh and Deepika Padukone at Mumbai Airport: অন্তসত্ত্বা অবস্থায় রণবীরকে নিয়ে মুম্বই ছাড়লেন দীপিকা! আচমকা কোথায় গেলেন?বর্তমানে শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অভিনেতা অল্লু অর্জুনের সঙ্গে পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘রাকা’-র কাজ শেষ করবেন তিনি। মে মাসে মুম্বইয়ে এই ছবির দীর্ঘ শিডিউলে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দীপিকার এই অদম্য কর্মস্পৃহা দেখে কুর্নিশ জানাচ্ছেন ভক্তরা।

সপ্তাহখানেক আগেই একরত্তি দুয়ার হাত দিয়ে খুশির খবর ভাগ করে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তারপর থেকেই বলিপাড়ায় জল্পনা ছিল, দীপিকা কি এখনই বিরতি নেবেন, নাকি কাজ চালিয়ে যাবেন? সেই সব জল্পনার মাঝেই বিমানবন্দরে লেন্সবন্দি হলেন ‘দীপবীর’ জুটি। দ্বিতীয়বার মা হতে চলার খবর প্রকাশের পর এই প্রথম প্রকাশ্যে এলেন অভিনেত্রী।
মুম্বই বিমানবন্দরে দীপিকাকে দেখা গেল ক্যাজুয়াল অথচ স্টাইলিশ অবতারে। পরনে ছিল ঢিলেঢালা নীল রঙের ডেনিম শার্ট এবং ম্যাচিং প্যান্ট। চোখে রোদচশমা থাকলেও তাঁর মুখের জেল্লা ছিল চোখে পড়ার মতো। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে দীপিকার পায়ের উজ্জ্বল হলুদ রঙের স্নিকার্স। রণবীরকেও দেখা গেল মানানসই সাদা টি-শার্ট ও ডেনিম জিন্সে।
গাড়ি থেকে নামার পর থেকেই রণবীরকে দেখা গেল দারুণ সতর্ক ভূমিকায়। ভিড় এড়িয়ে স্ত্রীকে পরম যত্নে আগলে রেখে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান তিনি। দীপিকার এই বিমানযাত্রার গন্তব্য কোথায়, তা নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও নেটপাড়ায় চর্চা শুরু হয়েছে— তবে কি কোনও নতুন প্রজেক্টের শ্যুটিংয়ের জন্যই এই সফর?
View this post on Instagram
২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম হয়েছিল তাঁদের প্রথম সন্তান দুয়ার। তবে দীপিকা যে বরাবরই বড় পরিবার চেয়েছিলেন, তা তিনি নিজেই জানিয়েছিলেন এক পুরনো সাক্ষাৎকারে। অভিনেত্রী বলেছিলেন, অভিনয় না করলে হয়তো তিন-তিনটে বাচ্চার মা হয়ে তাঁদের সামলাতেই সময় কাটত তাঁর।
বর্তমানে শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অভিনেতা অল্লু অর্জুনের সঙ্গে পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘রাকা’-র কাজ শেষ করবেন তিনি। মে মাসে মুম্বইয়ে এই ছবির দীর্ঘ শিডিউলে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দীপিকার এই অদম্য কর্মস্পৃহা দেখে কুর্নিশ জানাচ্ছেন ভক্তরা।
